,

দীর্ঘ ১৭ বছর পর বোদা পৌরসভার ভোট ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ দীর্ঘ ১৭ বছর পর পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রথম ভোট আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯৯ সালে বোদা পাইলট হাইস্কুল মাঠে এক জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোদা উপজেলাকে পৌরসভা করা ঘোষণা দেন। সেই ঘোষনার আলোকে ২০০১ সালে বোদা পৌরসভার কার্যক্রম শুরু হয়। ২০০৪ সালে বোদা পৌরসভার প্রথম তফসিল ঘোষনা করা হয়। সেই সময়ে প্রতিন্দন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছিল। কিন্তু বলরামপুর ইউনিয়ন পরিষদের সাথে সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে সে বছর আর ভোট গ্রহন হয়নি। অবশেষে বহু চড়াই উড়াই পেরিয়ে দীর্ঘ ১৭ বছর পর এ পৌরসভার প্রথম ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন কার্যালয় থেকে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৭ নভেম্বর, যাচাই-বাছাই ২৮ ও ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার বিজয় চন্দ্র বর্মন জানান, নির্বাচন কমিশন কার্যালয় থেকে তফিসল ঘোষনা করা হয়েছে। সে আলোকে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে রিটার্নিং অফিসারের মাধ্যমে তফসিল ঘোষনা করা হবে। ২০১৬ সালের ভোটার তালিকা অনুযায়ী বোদা পৌর সভার মোট ভোটার সংখ্যা ১২৭৯০জন। ২০১৭ সালের নতুন ভোটার তালিকা এখনও নির্বাচন কার্যালয়ে আসেনি। তবে অল্প কিছু দিনের মধ্যে নতুন ভোটার তালিকা আসছে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com