আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরে সরঞ্জাই ইউনিয়ন (ইউপি) আওয়ামী যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, চলতি বছরের ১২ নভেম্বর রোববার সরঞ্জাই সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে সরঞ্জাই ইউপি যুবলীগের সভাপতি সেলিম রেজার সভাপতিতে ও বেলাল উদ্দিনের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, সরঞ্জাই ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, জুলফিকার আলী ভুট্টু, আতাউর রহমান,তানভির রেজা, মোর্শেদুল মোমেনি রিয়াদ, ফয়সাল সরকার অমি ও জাহাঙ্গীর আলম প্রমূথ। এদিকে বর্ধিত সভার শুরুতেই তৃণমূলের নেতারা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঙ্খপন করে কড়া সমালোচনা করেন। তবে একটি বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করে বক্তব্য রাখেন সেটি হলো স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধূরীকে আবারো এমপি নির্বাচিত করা। তারা বলেন, নেতৃত্ব নিয়ে তৃণমূলে প্রতিযোগীতা বা চাওয়া-পাওয়া অথবা না পাওয়া নিয়ে তাদের মধ্যে মতবিরোধ বা মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে অভিমান করে নৌকা প্রতিকের বিপক্ষে অবস্থান নেয়ার মানে হলো জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নেয়া যেটা কখণই সম্ভব না। তারা বলেন, আমরা আওয়ামী লীগ করি তাই আওয়ামী লীগের প্রতিক নৌকায় ভোট দিয়ে নৌকা প্রতিকের বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো আমরা কোনো ব্যক্তির দল করিনা তাই কোনো ব্যক্তির ওপর অভিমান করে নৌকা প্রতিকের সঙ্গে বেঈমানি করতে পারি না।
অপরদিকে প্রধান অতিথি তৃণমূলের সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে কর্মী ও জনবান্ধব হতে হবে। তিনি বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধূরীকে যে কোনো মূল্য আবারো এমপি নির্বাচিত করতে হবে। তিনি বলেন, দেশ-জাতি ও সাধারণ মানুষের কাছে থেকে আমরা কি পেলাম আর কি পেলাম না সেটা না ভেবে আমরা ডুবলীগের নেতাকর্মীরা দেশ-জাতি, ও সাধারণ মানুষের জন্য কতটুকু অবদান রাখতে পারলাম সেটা দেখতে হবে। তিনি যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রতিদিন একটি করে ভালো কাজ করার পরামর্শ দিয়ে বলেন, রাজনীতিতে সাফল্য অর্জন করতে হলে অবশ্যই তাকে জন ও কর্মীবান্ধব হতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্রিয় ক্ষমতায় আসতে হবে। পরে তিনি যুবলীগের সকল স্তরের সাংগঠনিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply