,

তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযানে জনমনে স্বত্তি

আলিফ হোসেন,তানোর
রাজশাহী-১ আসনের নির্বাচিত সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধূরীর নির্দেশে তানোর থানা পুলিশ জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এদিকে পুলিশের মাদকবিরোধী অভিযানে জনমনে স্বত্তি বিরাজ করছে। তানোর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে অনান্যদের কাছে অনুকরণীয় বা মডেল হয়ে উঠেছে।
জানা গেছে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম চলতি বছরের ২১ মে তানোর থানায় যোগদান করেছেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা দিয়ে ও নিজে উপস্থিত হয়ে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন। আর পুলিশের মাদকবিরোধী জোরদার অভিযানে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের তটস্থ অবস্থা। দীর্ঘদিন পর মাদকের প্রায় সব ঘাঁটি তছনছ, এখন এরা পালাতে পারলে বাঁচে। তানোরে মাদক বিক্রেতা, সেবী ও যোগানদাতাদের কাছে এখন মূর্তিমান আতঙ্ক ওসি রেজাউল ইসলাম। এদিকে পুলিশের মাদকবিরোধী অভিযানে স্ব¯িত এসেছে এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকদের। বিদ্যমান আইনের মাধ্যমে প্রশাসন সদিচ্ছা নিয়ে এগিয়ে এলে ও সাধারণের সহযোগীতা পেলে যে অসম্ভবকে সম্ভব করা যায় তার বাস্তব প্রমাণ দিচ্ছে তানোর থানা পুলিশ। ওসি রেজাউল ইসলাম মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তার অধিনস্ত কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি জানান, সমাজে শাšিত-শৃংঋলা বজায় রাখতে মাদকসেবী ও বিক্রেতাদের রাজনৈতিক পরিচয় যায় হোক তাঁদের আইনের আওতায় নিয়ে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। থানা পুলিশ এলাকার জনসাধারণের সহযোগীতায় প্রতিদিন বিভিন্ন এলাকায় মাদকের ঘাঁটিগুলোতে হানা দিয়ে মাদকসেবী ও বিক্রেতাদের হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করছে। ফলে এরা সহজে জামিন পাবার সুযোগও পাচ্ছে না। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, এভাবে মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনা করার বিষয়টি রাজশাহীতে মডেলে পরিণত করা গেছে। রাজশাহীর বিভিন্ন থানায় এমন অভিযান শুরু হয়েছে। তানোরে চোলাইমদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ছেয়ে গিয়েছিলো এলাকা। তানোরে মাসিক আইনশৃংঋলা বিষয়ক সভায় মাদকের থাবা কি করে নিয়ন্ত্রণ করা যায় তা ছিল বড় পয়েন্ট। উপজেলা ও পুলিশ প্রশাসনও মাদক নিয়ন্ত্রণ করতে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলো। ওদিকে মাদক নিয়ন্ত্রণ দফতরের ভূমিকা ছিলো ‘ঠুঁটো জগন্নাথের’ মতো। কিšতু পুলিশ মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদকসম্রাট ও মাদকসম্রাজ্ঞীসহ একাধিক মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার জেলহাজতে প্রেরণ করায় মাদকদ্রব্য অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে ক্রেতা-বিক্রেতা ও মাদকসেবীদের উপদ্রব কমেছে। ফলে এলাকার শান্তিপ্রিয় সাধারণ মানুষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে তানোর থানায় ওসি রেজাউল ইসলাম যোগদানের পরে মাত্র ৬ মাসে মাদকদ্রব্য আইনে ৭৭টি মামলা ও ৮৭ জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। চলতি মাসে তানোর পৌর এলাকার ঠাকুরপুকুর গ্রামের হক সাহেবের স্ত্রী রওশন আরা বিবি (৪৫) কে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আবু রায়হান, এস আই নাজমুল, এএস আই শরীফ, কামরুজ্জামান সঙ্গীয় র্ফোস তাকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। এছাড়াও চলতি বছরের ৩রা নভেম্বর শুক্রবার তিন মোটরসাইকেল আরোহীর কাছে থেকে ৫০০ গ্রাম হেরোইন আটক করে এসআই আবু রায়হান।বিকেলে তানোর-মুন্ডুমালা সড়কের দেবিপুর মোড়ে বেপরোয়া গাতির বিপরিতমূখী বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে আহত হয় তিন জন মোটরসাইকেল আরোহী। এরা হলেন আব্তুল হালিম (৩৩) সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের সৈইবুর রহমানের পুত্র, একই এলাকার কাওসার আলীর পুত্র সলিম উদ্দীন (৩৪) ও চাঁপাইনবাবহগঞ্জ জেলার চরআলাতুলি গ্রামের আতাউর রহমানের পুত্র হাজিকুল ইসলাম (৪০)। এরা তিন জন দুটি মোটরসাইকেলে করে প্রায় কোটি টাকা মূল্যর এক কেজি হেরোইন বহন করছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। এ দিকে দুর্ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা হাসপাতালে নেয়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে হাসপাতালের জরুরী বিভাগ থেকে তানোর থানা পুলিশকে খবর দেয়া হয়। অপরদিকে পুলিশের মাদকবিরোধী অভিযানে এলাকার সুশিল সমাজসহ অভিবাবকদের মধ্যে স্ব¯িত ফিরে এসেছে। তারা পুলিশের এই অভিযান অব্যাহত রাখার দাবী করেছেন। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)(রেজাউল ইসলাম বলেন, সমাজে সকল অপরাধের মূলে রয়েছে মাদক। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে তারা জিরো ট্রলারেন্স অবস্থানে রয়েছেন। তিনি বলেন, পুলিশের জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান আগামি দিনেও অব্যাহত থাকবে। #

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com