ProTv Bangla News : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজীনগওে অবস্থিত র্যাব-১১ বাহিনীর অভিযানে রাজধানী ঢাকা থেকে ভূয়া ক্যাপ্টেন পরিচয়ধারী সেনাবাহিনীর চাকরিচ্যূত সদস্য মোঃ জাহিদ হাসান (২৪) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় র্যাব-১১’র একটি আভিযানিক দল সিনিঃ এএসপি মোঃ জসিম উদ্দীন চেšধুরীর নেতৃত্বে¡ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও থানাধীন ১৮/এ কুনিপাড়া বাবলী মসজিদ সংলগ্ন শওকত নামক ব্যাক্তির পাঁচতলা বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ভূয়া ক্যাপ্টেন পরিচয়ধারী সেনাবাহিনীর পলাতক ও চাকুরীচ্যুত সদস্য এ প্রতারককে গেস্খফতার করা হয়। এসময় তার হেফাজত হতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো প্রতীক সম্বলিত কর্পোরাল র্যাংক-ব্যাজ যুক্ত এক সেট ইউনিফর্ম, ১ জোড়া বুট, সেনাবাহিনীর কাপড়ের তৈরী ব্যাগ, প্যারাকামান্ডো ব্যাটালিয়নের একটি ভুয়া সনদপত্র উদ্ধার করা হয়েছে। একই দিন সন্ধ্যায় র্যাব-১১’র সদর দপ্তর থেকে অধিনায়কের পক্ষে সিপিএসসি’র ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিঃ এএসপি মোঃ জসিম উদ্দীন চেšধুরীর সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ধৃত প্রতারক মোঃ জাহিদ হাসান রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর (মোল্লা বাড়ী) এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ধৃত মোঃ জাহিদ হাসান ফেসবুকে সেনাবাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও কর্পোরাল পরিচয় দিয়ে দু‘টি আইডি খুলে প্রতারনা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন যাবৎ তার কর্মকান্ড নজরদারী করে সত্যতা পেয়ে তাকে গেস্খফতারের অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে তার বিয়ের তথ্য গোপন রেখে সেনাবাহিনীতে ২০১৩ সনে যোগদান করে। তার বেসিক ট্রেনিং শেষ করে সাভার সেনানিবাসে কর্মরত থাকাকালীন তার ১ম স্ত্রীর তথ্য গোপন রেখে ২০১৬ সালের জানুয়ারীতে সহকর্মীর সাথে সাতক্ষীরার কলারোয়ায় বেড়াতে গিয়ে ২য় বিবাহ করে। পরবর্তীতে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১ম ও ২য় স্ত্রীর তথ্য গোপন রেখে সাভার এলাকায় ৩য় বিবাহ করে। তার ৩য় স্ত্রীর একটি আট মাসের সন্তান রয়েছে। চাকুরীতে যোগদানের পূর্বে বিবাহের তথ্য গোপন রাখা এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এশাধিক বিবাহের কারনে ভীত হয়ে তার কর্মস্থল হতে পালিয়ে গিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। সেনাবাহিনী হতে চাকুরীচ্যুত হওয়ার পর সে প্রতারণার উদ্দেশ্যে ফেসবুকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সেনাবাহিনীর র্যাংক-ব্যাজ সম্বলিত ইউনিফর্ম পড়ে বিভিন্ন পোস্ট দেয়। সে বিভিন্ন বয়সের মেয়েদের সাথে সেনাবাহিনীর ভূয়া ক্যাপ্টেন, কখনো সার্জেন্ট, কখনো কর্পোরাল কিংবা মেডিকেল অফিসার, প্রাক্তন র্যাব সদস্য ও সিআইডি সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারনার উদ্দেশ্যে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, সে সেনাবাহিনীর কর্মকর্তার স্বাক্ষরিত ভূয়া প্যারাকমান্ডো সনদপত্র তৈরী করে এবং সেনাবাহিনী থেকে সে অবসর এসেছে মর্মে তথ্য দিয়ে বর্তমানে ঢাকার তেজগাঁও এলাকায় এসিআই কোম্পানীর সুপারভাইজার হিসেবে কর্মরত থেকে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বয়সের মেয়েদের সাথে প্রতারনার উদ্দেশ্যে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। বিষয়টি র্যাব-১১ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রবিবার সকালে রাজধানী ঢাকার তেওগাঁও থানাধীন ১৮/এ কুনিপাড়া বাবলী মসজিদ সংলগ্ন জনৈক শওকতের পাঁচতলা বিল্ডিং হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব নিশ্চিত করেছে।
প্রধান শিক্ষককে অবরুদ্ধ করার এক দিন পর সিদ্ধান্ত বদল না করায়
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মডেল হিসেবে সাভার আশুলিয়াকে গঠন করবো ডঃএনাম
- » আওয়ামী লীগ-বিএনপিতে একাধিক একক প্রার্থী জাপায়
- » শীতলক্ষ্যায় ১৫ দিনের মধ্যে ফেরি চালু হচ্ছেু
- » কেন্দ্রীয় কর্মসূচী সফল করতে না’গঞ্জ মহানগর বিএনপি’র যোগদান
- » জনগণ মুক্তি চায়; পরিবর্তন চায় : দেশনেত্রী বেগম খালেদা জিয়া
- » ১২ নভেম্বর বিএনপির সমাবেশে ঢাকা মহানগর পশ্চিমের ছাএদলের সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েলের নেত্রিত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান
- » মুন্সীগঞ্জের জনপ্রিয় শিক্ষক সুখেন ব্যানার্জি আর নেই
- » পৃথক ঘটনায় সাভার-আশুলিয়া থেকে চার জনের মরদেহ উদ্ধার
- » কাপাসিয়ায় বাড়িতে ডাকাতি ।। ১ডাকাত আটক
- » মুন্সীগঞ্জ জেলা শ্রীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা










Leave a Reply