নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ শীতলক্ষ্যা নদীতে খেয়া পাড়াপাড়ের স্থানে আগামী ১৫ দিনের মধ্যে ফেরি চালু হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আগামী ৮ মাসের মধ্যে তৃতীয় শীতলক্ষ্যা সেতু দৃশ্যমান হবে বলে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ত্রিবোনী মিনারবাড়ি এলাকায় শামসুজ্জোহা (এম.বি) ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের চেয়ারম্যান আব্দুল হাই উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেছেন, একটি ব্রিজের জন্য এত ফুল কেন, এত তোরণ কেন, এত ফুলের পাপড়ি কেন। আমার ছবি দিয়ে এত তোরণ কেন। যেখানে যা প্রয়োজন তা করা মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব। আমি এখানে ফুলের মালা, পাপড়ি নিতে আসিনি। আমি এখানে শত শত ব্যানার, তোরণ, বিলবোর্ড দেখতে আসিনি।
তিনি বলেন, শীতলক্ষ্যা নদীতে খেয়া পাড়াপাড়ের স্থানে ফেরি চালু করে দিচ্ছি। আর আমি মন্ত্রী হিসেবে বলে দিলাম-আগামী ১৫ দিনের মধ্যে ফেরি চালু হবে। আগামী ৮ মাসেই এই সেতু দৃশ্যমান হবে আমি সেই কথা বলব না, সেই ওয়াদা দেব না যেটা রাখতে পারব না। কারণ এটাই শেখ হাসিনার অঙ্গীকার। জনগনকে ধোকা দিয়ে বোকা বানানোর কাজ আমরা করি না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন-সংগ্রামের সূতিকাগার এই নারায়ণগঞ্জ। আমাদের সকল সংগ্রামে নারায়ণগঞ্জ থেকে গড়ে উঠেছিল দুর্বার আন্দোলন। বঙ্গবন্ধুর আন্দোলন-সংগ্রামে সঙ্গী ছিল এই নারায়ণগঞ্জ। শীতলক্ষ্যা পাড়ে এই পূণ্যভূমিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির জেলার সভাপতি আবু জাহের, মহানগর জাতীয় পার্টির সভাপতি সানোয়ার হোসেন সানু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মডেল হিসেবে সাভার আশুলিয়াকে গঠন করবো ডঃএনাম
- » আওয়ামী লীগ-বিএনপিতে একাধিক একক প্রার্থী জাপায়
- » র্যাব-১১’র অভিযানে সেনাবাহিনীর ভূয়া ক্যাপ্টেন গ্রেফতার
- » কেন্দ্রীয় কর্মসূচী সফল করতে না’গঞ্জ মহানগর বিএনপি’র যোগদান
- » জনগণ মুক্তি চায়; পরিবর্তন চায় : দেশনেত্রী বেগম খালেদা জিয়া
- » ১২ নভেম্বর বিএনপির সমাবেশে ঢাকা মহানগর পশ্চিমের ছাএদলের সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েলের নেত্রিত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান
- » মুন্সীগঞ্জের জনপ্রিয় শিক্ষক সুখেন ব্যানার্জি আর নেই
- » পৃথক ঘটনায় সাভার-আশুলিয়া থেকে চার জনের মরদেহ উদ্ধার
- » কাপাসিয়ায় বাড়িতে ডাকাতি ।। ১ডাকাত আটক
- » মুন্সীগঞ্জ জেলা শ্রীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা










Leave a Reply