মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের অধ্যক্ষ, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা রোভার্স ইউনিটের কমিশনার সুখেন চন্দ্র ব্যানার্জি আর নেই।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুন্সীগঞ্জে ব্যাপক জনপ্রিয় এই শিক্ষকের।সুখেনের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।খোঁজ নিয়ে জানা যায়, ভোরে সুখেন ব্যানার্জির লাশ ঢাকা থেকে মুন্সীগঞ্জে আনা হয়। সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় লাশটি। সেখানে জেলা প্রশাসন, পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষিক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।শহীদ মিনারে শ্রদ্ধা শেষে জনপ্রিয় এই শিক্ষকের লাশ নিয়ে যাওয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল সরকারি হরগঙ্গা কলেজে। সেখানে থেকে লাশ নেওয়া হচ্ছে বর্তমান কর্মস্থল সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজে। তাঁর শেষকৃত্য হবে জেলার টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও গ্রামে।সুখেন চন্দ্র ব্যানার্জি মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে ২২ বছর শিক্ষকতা করেন। সেখান থেকে অবসরের পর অধ্যক্ষ হিসেবে যোগ দেন সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » মডেল হিসেবে সাভার আশুলিয়াকে গঠন করবো ডঃএনাম
- » আওয়ামী লীগ-বিএনপিতে একাধিক একক প্রার্থী জাপায়
- » শীতলক্ষ্যায় ১৫ দিনের মধ্যে ফেরি চালু হচ্ছেু
- » র্যাব-১১’র অভিযানে সেনাবাহিনীর ভূয়া ক্যাপ্টেন গ্রেফতার
- » কেন্দ্রীয় কর্মসূচী সফল করতে না’গঞ্জ মহানগর বিএনপি’র যোগদান
- » জনগণ মুক্তি চায়; পরিবর্তন চায় : দেশনেত্রী বেগম খালেদা জিয়া
- » ১২ নভেম্বর বিএনপির সমাবেশে ঢাকা মহানগর পশ্চিমের ছাএদলের সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েলের নেত্রিত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান
- » পৃথক ঘটনায় সাভার-আশুলিয়া থেকে চার জনের মরদেহ উদ্ধার
- » কাপাসিয়ায় বাড়িতে ডাকাতি ।। ১ডাকাত আটক
- » মুন্সীগঞ্জ জেলা শ্রীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা










Leave a Reply