মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়ায় মরহুম মকলেছার রহমান স্যার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার বিকেলে সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বড়গাঁও খেলোয়াড় কল্যাণ সমিতি ২-০ গোলে দেবীগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সায়েদ জাহাঙ্গার হাসান সবুজ এর প্রধান পৃষ্টপোষকতায় ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবী আব্দুল মতিন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, সহকারী পুলিশ সুপার আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানাস আপ উভয় দলের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক অমল কষ্ণ মন্ডল। উল্লেখ্য যে, গত ২৭ অক্টোবর সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠে ১৬ দল নিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply