,

পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠি

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ে ‘সত্যের সন্ধানে সাংবাদিকতা শীর্ষক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার আয়োজন করে, ঢাকা বিশ^বিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন। কর্মশালায় তৃণমূল সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মফিজুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আলম মোঃ শহীদ খানের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার মোঃ গিয়াসউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, ড. এম কামাল উদ্দিন জসিম, মোঃ জাহাঙ্গীর হোসেন। কর্মশালায় পঞ্চগড় জেলায় কমর্রত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবার বন্যায় পঞ্চগড় জেলার ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com