,

তানোরে সালিশদারের বিরুদ্ধে থানায় অভিযোগ

তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে গ্রাম প্রধানের বিরুদ্ধে ধর্ষণ চেস্টার অভিযোগ ধামাচাঁপা, সালিশের নামে প্রহসন ও সালিশে জরিমানার টাকা আতœসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসির পক্ষে গত শুক্রবার আব্দুল জলিল বাদি হয়ে কছির ও মালেক নামের দু’জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছে আব্দুল জলিল। জানা গেছে, তানোরের তালন্দ ইউপির আড়াদীঘি গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী ৪ সন্তানের জননীর ইজ্জ্বতের মূল্যে ৩০ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে গ্রাম্য মাতব্বরগণ। আর ওই গৃহবধূর ইজ্জ্বতের মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলেও তাঁর কপালে জুটেছে মাত্র ২০ হাজার টাকা বাকি ১০ হাজার টাকা থানায় দেয়ার কথা বলে কছির ও মালেক নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছেন বলেও প্রচার রয়েছে।
জানা গেছে, চলতি বছরের ৭ নভেম্বর মঙ্গবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের তসলিম উদ্দীনের পুত্র দু’সন্তানের জনক আব্দুল হামেদ মদ্যপ অবস্থায় ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্রণের চেস্টা করে এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা এসে তাকে বিধস্ত অবস্থায় উদ্ধার করেন। এ খবর জানাজানি গ্রামবাসির মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনার পর থেকে আব্দুল হামেদ পলাতক রয়েছে। এদিকে এ ঘটনায় চলতি বছরের ৯ নভেম্বর বৃহ¯প্রতিবার দিবাগত রাতে আড়াদীঘি গ্রামের (সাবেক) মেম্বার শামসুদ্দিন মন্ডল, কছির উদ্দীন ও আব্দুল মালেক গ্রাম্য সালিশে ধর্ষণ চেস্টার অভিযোগে অভিযুক্ত আব্দুল হামেদের ৩০ হাজার টাকা জরিমানা করে ২০ হাজার টাকা ভিকটিমকে দিয়ে বাঁকি ১০ হাজার টাকা থানায় দেয়ার কথা বলে তারা নিজেরা ভাগাভাগি করে নিয়ে অভিযুক্ত আব্দুল হামেদকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে বলে আব্দুল জলিল গণমাধ্যম কর্মীদের জানান। এব্যাপারে জানতে চাইলে তালন্দ ইউপির (সাবেক) মেম্বার শামসুদ্দীন মন্ডল বলেন, তিনি কিছুই জানেন না, তিনি শুধুমাত্র আপোষ নামায় স্বাক্ষর করেছেন। এ বিষয়ে সবকিছু করেছে কছির ও মালেক তারা ভালো বলতে পারবে। এব্যাপারে কছির ও মালেক বলেন, গ্রামের শান্তি-শৃঙ্খলার স্বার্থে উভয় পক্ষের সম্মতিতে আপোষনামা করা হয়েছে। তারা আরো বলেন, জরিমানার ৩০ হাজার টাকায় ভিকটিম গৃহবধূকে দেয়া হয়েছে। এব্যাপারে তানোর থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ধর্ষণ বা ধর্ষণের চেস্টা আপোষযোগ্য অপরাধ নয়। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com