,

বোদায় শীতের সন্ধ্যায় জমে উঠেছে ভাপা-ফুলি পিঠার দোকান

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ বোদা উপজেলায় এবার কার্তিকের শুরুতে আগাম শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। দিনের বেলায় এর প্রভাব বুঝা না গেলেও সন্ধ্যা নামতেই মনে হয় শীতের কবলে পড়েছে মানুষ। আর এর সুয়োগকে কাজে লাগিয়েছে শীতের সন্ধ্যা কালীন ভাপা-ফুলি পিঠা, চটপোটী ও হাঁস-মুরগির ডিম বিক্রিসহ শীতের বিভিন্ন পিঠা তৈরির দোকানিরা। দুপুর গড়িয়ে বিকাল হলেই দোকানদারা তাদের দোকান নিয়ে হাটে বাজারে, পাকা রাস্তার ধারে, কাঁচা-পাকা রাস্তার মোড়ে অস্থায়ী ভাবে বসে। সন্ধ্যা থেকে রাত্র ১০টা পর্যন্ত দোকানগুলো খোলা রাখে এত বেশ জমে উঠে তাদের পিঠার দোকান। লোকজনও খাওয়ার জন্য ভীড় জমায় তাদের দোকানে। বসার জায়গা না তাকলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দে আর উল্লাসের মধ্যে সময় কাটিয়ে খেয়ে দেয়ে বাড়ি ফিরে। আবার কেউ কেউ নতুন বধূ ও ছেলে মেয়ের এবং বৃদ্ধা বাবা মায়ের জন্য কিনে নিয়ে যায়। বোদা বাজারের দোকানি খোকা ও ইসমাইল জানান, প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সে দোকানে এ সব খাবার জিনিস বিক্রয় করে ১ থেকে ২ হাজার টাকা। এতে তাদের আয় ভাল হয় এবং সংসারও ভাল চলে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com