,

বোদায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে নলকুপ, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের বিলুপ্ত ছিটমহলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় দুঃস্থ অসহায় দারিদ্র পীড়িত ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্পুন বিনামুল্যে হস্তচালিত নলকুপ বিতরণ এবং অনুভব সংস্থা কর্তৃক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হুইল চেয়ার এবং সাদাছড়ি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার দুপুরে অনুভব সংস্থা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। অনুভব সংস্থার প্রধান নির্বাহী আমির হোসেন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, বোদা পাথরাজ মাহবিদ্যালয়ের উপাধ্যক্ষ আমিনুর ইসলাম, বালাভীড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। এ সময় উপকারভোগী সদস্যরা সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com