মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের বোদায় জাতীয় পার্টির উপজেলা ও পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা গত রবিবার সন্ধ্যায় বোদা মাতৃসদন হাসপাতাল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। বোদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম মঞ্জুর সভাপত্বিতে প্রধান অতিথি পঞ্চগড় হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক। সভায় বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি সাকোয়া ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান, বড়শশী ইউনিয়নের সহিদুল ইসলাম, মাড়েয়া ইউনিয়নের মাহবুব আলম প্রধান, ময়দানদীঘি ইউনিয়নের আমিনুর ইসলাম, বোদা পৌর শাখার নেতা আনোয়ার হোসেন লাবু প্রমুখ। আলোচনা শেষে লুৎফর রহমান রিপনকে আহ্বায়ক ও জুলফিকার ফেরদ্দৌস মাহফুজকে সদস্য সচিব করে ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি এবং পৌর শাখায় আনোয়ার হোসেন লাবুকে আহ্বায়ক ও সানোয়ার হোসেনকে সদস্য সচিব করে ১৩ বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জাতীয় পার্টির আগত নেতা-কর্মীদের সম্মতিক্রমে এ নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply