,

পঞ্চগড়ে বনের জমিতে ড্রেজার দিয়ে পাথর উত্তোলন, দেখার কেউ নেই

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ বনবিভাগের জমিতে গাছ কেটে নির্বিচারে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। দিন দুপুরে সবার চোখের সামনে ওই বনায়নের জমিতে পাথর উত্তোলন করলেও বনবিভাগসহ কারো তেমন নজরদারি লক্ষ্য করা যায়নি। তবে সম্প্রতি ওই বনায়নে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বনবিভাগ তড়ি ঘড়ি করে গত ২ অক্টোবর পঞ্চগড় সদর থানায় ওই এলাকার সাত জনকে আসামি করে একটি লিখিত এজাহার দাখিল করেছে। সেখানে পঞ্চগড় উপজেলার সাতমেরা ইউনিয়নের ভেলকুপাড়া এলাকার মকছেদুল, আজগর আলী, খতিব উদ্দিন, বকশিগছ এলাকার হোসেন আলী, আরিফুল, কাকপাড়া এলাকার জুয়েল রানা ও মহির উদ্দিন এই অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এজাহার দাখিলের এক মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের উদাসীনতায় মামলাটি এখনো নথিভূক্ত করা হয়নি। বনবিভাগ সূত্রে জানা যায়, সামাজিক বনায়নের আওতায় ১৯৯৪-৯৫ সালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ভেলকুপাড়ায় এলাকায় প্রায় ২৯ একর জমির উপর উডলট বাগান করা হয়। বাগানে ইউক্যালিপটাস, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করে বন বিভাগ। কিন্তু গত কয়েক বছর থেকে ওই এলাকার একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বনবিভাগের ওই জমিতে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছেন। একই সঙ্গে নির্বিচারে গাছপালা কেটে নিয়ে যাচ্ছেন। বর্তমানে বনবিভাগের ওই জমিতে অর্ধেকই পাথর উত্তোলন করে নষ্ট করে ফেলেছেন ওই প্রভাবশালী মহল। প্রতিদিন ওই জমিতে ৫ থেকে ৬টি ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। কখনো পুলিশ অভিযান চালালে সাময়িকভাবে পাথর উত্তোলন বন্ধ হলেও পুলিশ চলে গেলে আবারও শুরু হয় পুরো দমে পাথর উত্তোলন। দিনের পর দিন এভাবে ড্রেজার দিয়ে বনভূমি নষ্ট করে পাথর উত্তোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি লক্ষ্য করা যায়নি। এছাড়া ওই এলাকার সাধারণ মানুষ এ বিষয়ে কোনো মন্তব্যও করতে রাজি হচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, বিভিন্ন জায়গায় ওদের লোকজন পাহাড়া দেয়। দিন দুপুরে ড্রেজার দিয়ে পাথর তুলে বনায়নটি নষ্ট করে ফেলেছে। ওরা অনেক প্রভাবশালী তাই আমরা কিছু বলতে পারছিনা। স্থানীয় পাথর ব্যবসায়ী বদিউজ্জামান জানান, আমরা দীর্ঘদিন থেকেই দেখছি ওই বনায়নের জমিতে ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বিষয়টি দেখেও না দেখার ভান করে তাহলে আমাদের কিছু বলার নেই। তার মতো আরেক ব্যবসায়ী আবু হানিফা জানান, আমাদের চোখের সামনেই বনভূমির জমি নষ্ট করে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। কিন্তু যারা পাথর উত্তোলন করছে তাদের নাম বলা যাবে না। এ দিকে বনবিভাগ পঞ্চগড় সদর থানায় একটি এজাহার দাখিল করলে সেখানে পঞ্চগড় উপজেলার সাতমেরা ইউনিয়নের ভেলকুপাড়া এলাকার মকছেদুল, আজগর আলী, খতিব উদ্দিন, বকশিগছ এলাকার হোসেন আলী, আরিফুল, কাকপাড়া এলাকার জুয়েল রানা ও মহির উদ্দিন এই অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জড়িতদের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। পঞ্চগড় সদর উপজেলার বিট কর্মকর্তা (ফরেস্টার) আনোয়ারুল ইসলাম জানান, আমাদের যে পরিমাণ বনভূমি রয়েছে তার অনুপাতে আমাদের জনবল অত্যন্ত কম। তাই সঠিকভাবে বনায়ন দেখভাল করা সম্ভব হচ্ছে না। ভেলকুপাড়া এলাকায় আমাদের বনায়নের গাছ কেটে ড্রেজার দিয়ে পাথর উত্তোলনের সাথে যারা যুক্ত তাদের নামে থানায় এজাহার দাখিল করেছি। এছাড়া একাধিকবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ হিসেবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com