,

পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে অবৈধভাবে মোটর যন্ত্রাংশ আনায়, মামলা দায়ের, ভারতীয় চালক জেলহাজতে

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে অবৈধভাবে আনা ২০ টন মোটর যন্ত্রাংশ আটকের ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর এ ঘটনায় আটক ভারতীয় ট্রাকচালক ধনঞ্জয় রায়কে (২২) গত বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা বিওপির জেসিও সুবেদার মোঃ আবু সুফিয়ান বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়। আসামিরা হলেন ভারতের দার্জিলিং জেলার মাটিগাড়া থানার বড়লস্করজোত গ্রামের ভুবেন রায়ের ছেলে ট্রাকচালক ধনঞ্জয়, সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স তাসনিন এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত ম্যানেজার আসিফ রাশেদ পান্না (৪২), আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রোজা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ হামিদুর রহমান রিপন। মামলার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে আমদানিকারক রোজা ইন্টারন্যাশনাল ও সিঅ্যান্ডএফ এজেন্ট তাসনিন এন্টারপ্রাইজ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে একটি পাথরবোঝাই ট্রাকে করে অবৈধভাবে ২০ টন মোটর যন্ত্রাংশ (গাড়ির স্প্রিং পাতি) নিয়ে আসে। বিষয়টি টের পেয়ে ওই দিন গভীর রাতে বিজিবির টহলরত সদস্যরা ট্রাকটি আটক করেন। পরদিন সকালে মালপত্রসহ ট্রাকটি পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে নিয়ে যান। ওই দিন রাতেই মালপত্রসহ ভারতীয় ট্রাকটি তেতুলিয়া মডেল থানায় সোপর্দ করে বিজিবি। জানা গেছে, ভারতের দার্জিলিং জেলার রফতানিকারক কেজিএন এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোঃ নুরুল ইসলাম ওই ট্রাকে ২৩ টন পাথরের নিচে ২০ টন মোটরগাড়ির যন্ত্রাংশ বাংলাদেশের আমদানিকারক রোজা এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনালের কাছে পাঠায়। এসব যন্ত্রাংশের বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। বাংলাবান্ধা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ ফিরোজ আলম জানান, ট্রাকের পাথরের ভেতর ওই যন্ত্রাংশগুলো এমনভাবে আনা হয়েছে, যা ধরার কোনো উপায় ছিল না। আমাদের এখানে ভেহিকল স্ক্যানার না থাকায় আমদানিকারক প্রতিষ্ঠান রোজা এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনালের নিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স তাসনিন এন্টারপ্রাইজ এ সুযোগের অপব্যবহার করেছে। তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় চালককে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com