মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ বোদা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনা সভা, চেক ও সনদপত্র বিতরণের মধ্যদিয়ে যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার উপজেলা চত্বর থেকে একটি বণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বিআরডিবি হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল্লাহ সুফি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলি বেগম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ লুৎফর রহমান। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এটুআই) প্রকল্পের আওতায় ৩০ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবতিকে সনদপত্র প্রদান করা হয় এবং ১৯ জন যুব-যুবতীকে ঋন হিসেবে ৮ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় বনলতা মহিলা উন্নয়ন সমিতি, শিক্ষক, শিক্ষাথী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply