,

প্রকৌশলীর স্বজনপ্রীতি ফাঁস : তোলপাড়

তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত সংলগ্ন আমনূরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের ফুয়েল সরবরাহ কাজের দরপত্র আহবানে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কারচুপি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এদিকে নির্বাহী প্রকৌশলীর এসব অনিয়মের খবর জানাজানি হলে সংশ্লিষ্ট বিভাগের ঠিকাদারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে, উঠেছে সমালোচনার ঝড় শুরু হয়েছে তোলপাড়। সম্প্রতি বিষয়টি টক-অবদ্যা ‘আমনূরা’য় পরিণত হয়েছে। নির্বাহী প্রকৌশলী বড় অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে অনিয়মের মাধ্যমে তাঁর অনুগত ঠিকাদারকে কার্যাদেশ পাইয়ে দিয়েছে বলে এলাকা জুড়ে গুঞ্জন বইছে।
সংশ্লিষ্ট বিভাগের ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে ফুয়েল সরবরাহ কাজের জন্য প্রায় ১২ লাখ টাকায় কোটেশানে উক্ত কাজের অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে (ই-টেন্ডার) দরপত্র আহবান করেন কর্তৃপক্ষ। এদিকে চলতি বছরের ১৮ অক্টোবর বুধবার দরপত্র বাক্স খোলা হলে দেখা যায় উক্ত কাজের অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ রেজাউল করিম এন্টারপ্রাইজ দশ পারসেন্ট কমিশন উল্লেখ করেছেন। কিšত্ত অপর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজের উক্ত কাজের কোনো অভিজ্ঞতা নাই। ফলে দরপত্র আহবানের শর্ত ও নিয়মানুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ রেজাউল করিম এন্টারপ্রাইজকে কার্যাদেশ দিয়ে ওই দিনই তাদের অবহিত করার কথা। কিšত্ত আমনূরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির প্রধান শাহ্রিয়ার আলম অজ্ঞাত কারণে গত ২৬ অক্টোবর বৃহ¯প্রতিবার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজকে কার্যাদেশ দিয়ে চুক্তিবদ্ধ করেছেন বলে প্রচার রয়েছে। এদিকে সৈয়দ রেজাউল করিম বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই অনিয়মের বিষয়টি অবহিত করতে চাইলে তাকে অন্যকাজ দেয়ার প্রলোভন দিয়ে নির্বাহী প্রকৌশলী বিষয়টি গোপণ রাখতে অনুরোধ করেন বলেও গুঞ্জন বইছে। এসব বিষয়ে জানতে চাইলে আমনূরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির প্রধান শাহ্রিয়ার আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ওই কাজের কার্যাদেশ এখানো তোনো প্রতিষ্ঠানকে দেয়া হয়নি এবয় আগামি ১০ দিনের মধ্যে কাউকে দেয়া হবেও না। এব্যাপারে ঠিবাদারী প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ রেজাউল করিম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সৈয়দ রেজাউল করিম বলেন, নির্বাহী প্রকৌশলী নিয়ম লঙ্ঘন করে মেসার্স হোসেন এন্টারপ্রাইজকে কার্যাদেশ দিয়েছেন বলে তার কাছে মুঠোফোনে শিকার করে তাকে অন্যকাজ দেয়ার প্রলোভন দিয়ে বিষয়টি গোপণ রাখতে বলেছেন এবং এসব কথাকোপণের রেকর্ড তাঁর কাছে রয়েছে বলে তিনি জানান। এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মেসার্স হোসেন এন্টারপ্রাইজের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। #

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com