মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃপঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৭-২০১৯) সম্পন্ন হয়েছে। গত ৩০ অক্টোবর ২০১৭ সোমবার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল স্টেডিয়াম অফিস কে সদস্যদের গোপন ব্যালটে ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে আব্দুল হান্নান শেখ সভপাতি নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে নির্বাচনে সংখ্যাগরিষ্ট আব্দুল হান্নান শেখের নেতৃত্বাধীন ঐক্যমত প্যানেলের বিজয়ী ১০ জন পরিচালক আলোচনার মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন। কমিটিতে অন্যান্যের মধ্যে শরিফ হোসেন সিনিয়র সহ সভাপতি, সহিদুল ইসলাম ও মেহেদী হাসান খান বাবলা সহ সভাপতি এবং আব্দুস সামাদ পুলককে ট্রেজারার নির্বাচিত করা হয়। এর আগে গত সোমবার নির্বাচনের পর ভোটগণনা শেষে মধ্যরাতে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে হান্নান শেখের নেতৃত্বাধীন ঐক্যমত প্যানেল থেকে ১০ জন এবং আলহাজ্ব আশরাফুল আলম পাটোয়ারীর নেতৃত্বাধীন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ঐক্যমত প্যানেলের নির্বাচিত ১০ জন পরিচালক হলেন আঃ হান্নান শেখ, শরিফ হোসেন, হারুণ উর রশিদ বাবু, মেহেদী হাসান খান বাবলা, সহিদুল ইসলাম, আ. সামাদ পুলক, খাজিমউদ্দীন, ইকবাল কায়সার মিন্টু, মোতালেব হোসেন ও হারুন উর রশিদ সেলিম এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত ৫ জন পরিচালক হলেন আশরাফুল আলম পাটোয়ারী, রেজাউল করিম শাহিন, রেজাউল করিম রেজা, কুদরত ই খুদা মিলন ও এ টি এম কামরুজ্জামান শাহানশাহ। গত সোমবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পঞ্চগড় চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১ হাজার ২৫ জন ভোটারের মধ্যে ৯৭০ জন ভোটার প্রদান করেন। ফলাফল গণনা শেষে রাত ১২ টার পর ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply