মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা জাসদের উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন। জেলা জাসদ সভাপতি আব্দুল মজিদ বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সায়খুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য দেন সদর উপজেলা জাসদের সভাপতি শামুস কিবরিয়া প্রধান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ ভুট্টো, যুব জোটের সাধা. সম্পাদক গোলাম সারোয়ার ইরান, জেলা ছাত্রলীগ সভাপতি সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ প্রমূখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply