,

উত্তরের কয়েকটি জেলায় শীতের কাঁপন শুরু

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ কয়েকদিনের হালকা থেকে ভারী কুয়াশার চাদরে ঢেকে ছিল পঞ্চগড়সহ উত্তরের কয়েকটি জেলার অধিকাংশ এলাকা। দিনের বেলা কড়া রোদের কারণে শীত তেমন একটা অনুভূত হয়নি। তবে রাতের বেলা ফ্যানের সুইচ অফ রেখে গায়ে কাঁথা কম্বল জড়াতে হচ্ছিল গত দশ দিন আগে থেকেই। অন্যান্য বছরের চেয়ে প্রায় এক মাস দেরীতে হলেও প্রকৃতি জানান দিচ্ছিল শীত আসছে। আর পুরো শীতের কাঁপন শুরু হয়েছে গত সোমবার থেকে। ভোররাত থেকেই বিচ্ছিন্নভাবে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। সকালে কয়েক ঘন্টার জন্য সূর্যের মূখ দেখা গেলেও দুপুরের দিকে আকাশ ভারী হয়ে শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। পঞ্চগড়সহ পাশ্ববর্তি জেলা ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলমারীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আর বৃষ্টির তালে তালে শুরু হয় হিমালয় থেকে আসা ঠান্ডা হাওয়া। সন্ধ্যায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বৃষ্টি না থাকলেও আকাশে মেঘের সাথে শীতল বাতাস অব্যাহত ছিল। সন্ধ্যার আগ থেকেই অনেককে শীতের কাপড় পরে বাড়ি থেকে বের হতে দেখা গেছে। প্রতি বছর মধ্য আশ্বিনের পর বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপের কারণে কম বেশী সারাদেশে বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টির পরই পঞ্চগড়সহ উত্তরের কয়েকটি জেলায় শীত শুরু হয়ে যায়। এবার এ সময়টাতে একাধিকবার নি¤œচাপের কারণে কয়েক দফা বৃষ্টি হলেও শীত তেমনভাবে শুরু হয়নি। বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর কার্তিকের শুরু থেকে এই অঞ্চলে মাঝারী থেকে ভারী কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার চাদরে ঢেকে যায় মাঠ-ঘাট-কান্দর। সন্ধ্যার পর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় বিস্তৃর্ণ এলাকা। রাত বাড়ার সাথে সাথে নদীর তীরবর্তী এলাকাসহ গোটা এলাকা কুয়াশায় ঢেকে যায়। আর আকাশে মেঘের কারণে সকাল হওয়ার অনেক পরে সূর্যের দেখা পাওয়া যায়। এর আগ পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকে। এরপর থেকেই তাপমাত্রা কমতে শুরু করে। মধ্য কার্তিকে এসে গতকালের বৃষ্টির পরই শুরু হয়েছে শীতের কাঁপন। সন্ধ্যায় পঞ্চগড়ের তাপমাত্রা নেমে আসে ২৪ ডিগ্রী সেলসিয়াসে। এদিকে শীত শুরু হয়ে যাওয়ায় মৌসূমী শীতবস্ত্র ব্যবসায়ীরা তাদের পুরাতন কাপড়ের পসরা সাজাতে শুরু করেছে। অনেক ব্যবসায়ী পুরাতন কাপড়ের গাট আনার জন্য রাজধানী ঢাকায় অবস্থান করছে। আর দিন পনের পরই শুরু হয়ে যাবে তাদের জমজমাট ব্যবসা। আর লেপ-তোষক কারিগররা তাদের কাজ শুরু করে দিয়েছেন সমানতালে। জেলা শহরের কদমতলা রোডের লেপ-তোষক ব্যবসায়ী কেরামত আলী জানান, আমাদের কারিগরেরা এখন খুব ব্যস্ত। প্রতিদিন তাদের ২০/২৫টি করে লেপ-তোষক তৈরী করতে হচ্ছে।

 

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com