মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় : “যুবদের জাগরন, বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধাবর সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে যুব অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মোঃ ফরিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যুব দিবসের উপর গুরুতারোপ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী, এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সোভা এনজিও’র পরিচালক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন। এ সময় সরকারি ও বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এ রায়হান চৌধূরী রকি সহ যুব অধিদপ্তরের প্রশিক্ষন প্রাপ্ত যুবক ও যুবতিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত প্রকল্পধারী ০৬ জনের মাঝে ১ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক ও ২৫ জনের মাঝে সনদ বিতরন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply