,

বোদায় ছাত্রলীগের নেতা ফুয়াদ আর নেই

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের বোদা পাথরাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ,টি,এম ফজলুল হকের এক মাত্র পুত্র ও উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা ফয়সাল রাজ ফুয়াদ গত রবিবার দিবাগত রাত ৩.৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় কিডনি জনিত সমস্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর। সে সদ্য বিবাহিত। গত সোমবার দুপুর ২ টায় বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম যানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি তেঁতুলিয়ায় ২য় যানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাড ঃ নুরুল ইসলাম সুজন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা রিপোর্টাস ইউনিটির সভাপতি লিহাজ উদ্দীন মানিক, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com