,

বোদায় দেশীয় চিকিৎসক সমিতির সম্মেলন ও শিক্ষা সফর অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ চল চল বনে ঝাড়ে, গাছ গাছরা শনাক্তনে এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের বোদায় ভেষজ শনাক্তকরণ সংরক্ষন ও সম্প্রসারণ এর লক্ষে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি ও আয়ূর্বেদ সংঘর এর উদ্যোগে সম্মেলন ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলন ও শিক্ষা সফর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়ুর্বেদ হাসপাতাল এর পরিচালক ও শিক্ষা সফর কমিটির সভাপতি কবিরাজ মোঃ শওকত আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল। আমন্ত্রিণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিকিৎসক সমিতির সভাপতি বাংলাদেশ ইউনানী ও আয়ুবের্দিক বোর্ড এর সদস্য ডাঃ মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ মোমেন শাহী আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কান্ত রায়, ঢাকা আয়ুর্বেদিক কলেজের পঞ্চকর্ম এর নির্বাহী পরিচালক মকলেছুর রহমান এ সময় পঞ্চগড়,ঠাকুরগাঁও জেলার কয়েকশত গ্রামীণ কবিরাজ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দুপুরে বোদা শহীদ মিনার হতে কয়েকশত কবিরাজ শিক্ষা সফরে তেঁতুলিয়া বাংলাবান্ধা সফর করেন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com