মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ হিমালয় কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড় জেলা। এই জেলার সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া। তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত থেকে হিমালয় পর্বতের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। ষড়ঋতুর বাংলাদেশে পৌষ ও মাঘ শীতকাল হলেও শীতঋতু আসার আগেই উত্তরের হিমেল বাতাস সহ ঘনকুয়াশা রাস্তা-ঘাট ঢেকে যাবার পাশাপাশি তীব্য শীতের জানান দিচ্ছে। গত শনিবার সকালে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এবং বাংলাবান্ধা স্থলবন্দরের মালবাহী সকল প্রকার যানবাহনে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ¦ালিয়ে চলাচল করতে দেখা গেছে। আকাশে সূর্য্যরে প্রখর রৌদও পরিলক্ষিত হয়নি। শীতের কারণে মহানন্দা নদীর হীমশীতল পানিতে পাথর শ্রমিকদের পাথর তোলতে দেখা যায়নি। যদিও কিছু সংখ্যক মহিলা ও পুরুষ শ্রমিক পাথর সাইটে কাজ করেছে তাদের মোটা জামাকাপড় গায়ে দিতে দেখা গেছে। এদিকে গত সপ্তাহে সারাদেশে নি¤œচাপের কারণে তেঁতুলিয়ায় লাগাতার হালকা ও ভারী বর্ষণে শীতের তীব্রতা বেড়েছে। ফলে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই লোকজনকে হাট-বাজার থেকে ঘরে ফিরতে দেখা গেছে। তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসে মুঠোফোন দিনের তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতা সম্পর্কে জানতে চাইলে অফিসের মেশিনটি নষ্ট হয়েছে বলে জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply