,

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ProTv Bangla News কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
বুধবার দুপুরে ডায়াবেটিক মোড় থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে জাহাজ মোড়ে পুলিশ মিছিলে বাঁধা দিলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সরকার একদিকে গনতন্ত্রের কথা বলছে, অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন ও তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করছে। তারা অবিলম্বে তারেক রহমানের নামে জারিকৃত গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com