,

পঞ্চগড়ে যৌতুকের দায়ে স্বামীর নির্যাতনের শিকার মৌসুমী হাসপাতালে

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যৌতুকের দায়ে স্বামীর নির্যাতনের শিকার মৌসুমী হাসপাতালে কাতরাচ্ছে। গত শনিবার তেঁতুলিয়া হাসপাতালের মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায় মৌসুমী আক্তার (১৯) এর শরীরে স্বামীর মারপিটের আঘাতে হাত-পা সহ দেহের বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধেছে। সে ২নং তিরনইহাট ইউনিয়নের ইসলামবাগ গ্রামের পাথর শ্রমিক মনসুর আলীর মেয়ে। নির্যাতিত মৌসুমির বাবা জানান ৯ মাস আগে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া জায়গীরজোত গ্রামের আসমত আলীর পুত্র আলমগীর হোসেনের (৩০) এর সংগে বিবাহ দেই। যৌতুকলোভী আলমগীর প্রায় ২ লক্ষাধিক টাকা যৌতুক দাবী করে প্রায় মৌসুমিকে বাড়ি মারপিট করেন। পরে মেয়ের সুখের জন্য গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে জামাতার হাতে গরু-ছাগল বিক্রি করে এক লক্ষ টাকা যৌতুক দেই। বর্তমানে আরো ১ লক্ষ টাকা যৌতুক দাবী করে। ওই টাকা দিতে না পারায় আলমগীর মৌসুমীর ওপর শাররীক ও মানসিক নির্যাতন শুরু করে। সর্বশেষ গত ১৫ অক্টোবর/১৭ রাতে মৌসুমিকে ব্যাপক মারপিট করে আটকে রাখে। আমি খবর পেয়ে গত ১৭ অক্টোবর মেয়েকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। পরক্ষণে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়াকে বিষয়টি জানালে তিনি হাসপাতালে মৌসুমীকে দেখতে আসেন এবং আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এ ব্যপারে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মাসুদ রানা জানান, মৌসুমির শরীরে একাধিক ক্ষত চিহ্ন আছে। পিঠে অনেক জায়গায় রক্তাক্ত জখম আছে। গলা চেপে ধরার মত নখের আচর সহ কিছু নমুনা দেখা গেছে। এ ছাড়া শরীরের কিছু অন্যান্য জায়গায় আঘাতের চিহ্নও রয়েছে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com