,

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুতের আগুনে ৩ পরিবারের ঘরবাড়ি ভষ্মীভূত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুতের আগুনে এক মুক্তিযোদ্ধার পরিবারসহ ৩টি পরিবারের ঘরবাড়ি ভষ্মীভূত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের নাজিরাগজ গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিরুল ইসলামের বাড়িতে হঠাৎ বিদ্যুৎ লাইনে সর্টসাকির্টের মাধ্যমে আগুনের সূত্রপাত হলে মুহুর্তেই আশপাশের ঘর-বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের যাবতীয় আসবাবপত্র সহ নাগদ দুই লক্ষ, ২০ মণ শুকনা মরিচ, ধান পুড়ে ৩টি পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস এর সিভিল ডিফেন্স বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধার সন্তান সাইদুর রহমানের অভিযোগ বৈদ্যূতিক আগুন লাগার সংগে সংগে আমি তেঁতুলিয়া বিদ্যুৎ অফিসে মোবাইলে জানালেও দীর্ঘক্ষণের বিদ্যূৎ সংযোগ বন্ধ করেনি। অপর ক্ষতিগ্রস্থ ফারুক হোসেন জানান, আমার একটি গরু, ৪ টি ছাগল, ঘরের আসবাবপত্র সহ পুড়ে গেছে ঘর থেকে কোন কিছু বের করতে পারিনি। ঘটনার পর পর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন এবং মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ, চাল, মুড়ি, শাড়ি-লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com