ProTv Bangla News মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ে অব্যাহত ধর্ষণ ও ব্যাকমেইলের শিকার হয়ে মেধাবী স্কুল ছাত্রী রহিমা আক্তার সোনিয়ার আত্মহত্যার ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সোনিয়ার সহপাঠী-শিক্ষার্থী এবং তেঁতুলিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার সহ¯্রাধিক মানুষ। এ সময় বিক্ষোভকারীরা ধর্ষক রাজন ও আতিকের কুশপুত্তলিকা দাহ করে। গত রোববার তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দীন বালিকা স্কুল এন্ড কলেজের আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় সময় বিক্ষোভ আর প্রতিবাদে মুখর হয়ে উঠে পুরো তেঁতুলিয়া শহর। মানববন্ধনে তেঁতুলিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ করে অংশ নেয়। এক পর্যায়ে মানববন্ধনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। এ সময় তারা ধর্ষক রাজন ও আতিকের কুশপুত্তলিকা দাহ করে। পরে তারা ধর্ষক ও আত্মহত্যায় প্ররোচণাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রেরণ করে। এ সময় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, কাজী শাহাবুদ্দীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনিছুর রহমান প্রমূখ। গত মঙ্গলবার কোচিংয়ে যাওয়ার অর্ধেক পথ থেকে ফিরে এসে নিজ ঘরের সড়ের সাথে ওড়না দিয়ে গলায় ফাসি লাগিয়ে আত্মহত্যা করে সোনিয়া। ঘটনার দিন তেঁতুলিয়া থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করে এবং বুধবার দুপুরে ময়না তদন্ত শেষে সোনিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ঘটনার টানা চারদিন পর শনিবার তেঁতুলিয়া থানায় মামলাটি রুজু করে পুলিশ। নিহত সোনিয়ার মা সেলিনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ক ধারায় তেঁতুলিয়া উপজেলা সদরের মোমিনপাড়া এলাকার মৃত সোলেমান আলীর ছেলে ও তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি এটেন্ডেন্ট মনসুর আলী রাজন (৩২) এবং ক্ষণিয়াভিটা এলাকার বাসির উদ্দিনের ছেলে ও তেঁতুলিয়া বাজারের বিকাশ এজেন্ট আতিকুজ্জামান আতিক (৩৩) কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯এর ক ধারায় একটি মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক জুটি রাজন এবং আতিক পলাতক রয়েছে। পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ জানান, স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ তেঁতুলিয়া থানায় একটি মামলা নথিভূক্ত করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply