,

পঞ্চগড় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট শুরু

ProTv Bangla News মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ প্রায় ৩ বছর পর আবারো পঞ্চগড়ে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গত শনিবার বিকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাঁওতাল গোষ্ঠীর মনোজ্ঞ পরিবেশনা পরিবেশিত হয়। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বছরের সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থানের মোট ১২ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বগুড়া শহীদ তারেক সংঘ নওগাঁ জেলা দলকে ৪-৩ গোলে পরাজিত করে। খেলায় প্রথমার্ধে বগুড়া দল ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের পর দুর্বল নওগাঁ দলকে সহযোগিতার জন্য মাঠে নামেন ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। প্রতিমন্ত্রী মাঠে নামার সাথে সাথেই দুই দলেই শক্তির সঞ্চার হয়। জমে উঠে ফুটবল খেলা। পুরো মাঠের দর্শকদের সোরগোল উঠে গোল গোল। এ সময় তিনি প্রায় ২০ মিনিট সঙ্গ দেন নওগাঁ জেলা দলকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরাজয়ের মালা নিয়েই ফিরতে হয় নওগাঁ জেলা দলকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই নওগাঁ দল ১টি গোল করে খেলায় সমতা আনে। তার দুই মিনিটের মাথায় আবার গোল করে বগুড়া শহীদ তারেক সংঘ। গোল হতে থাকে পাল্টাপাল্টি। অবশেষে খেলায় বগুড়া শহীদ তারেক সংঘ ৪-৩ গোলে জয়লাভ করে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সাংসদ অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলীম খান ওয়ারেশী, ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক আল হাকিম মোঃ নওশাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। এদিকে উদ্বোধনী খেলা দেখতে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে ঢল নামে ক্রীড়ামোদি সব বয়সী মানুষের।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com