,

পঞ্চগড়ে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গণধোলাই

ProTv Bangla News মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ে ব্যবসায়ীর বুকে খেলনা (নকল) পিস্তল ঠেকিয়ে ছিনতাইকালে হাতেনাতে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের সাথে থাকা অন্য সহযোগিরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি খেলনা (নকল) পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আহতাবস্থায় পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়। গত রোববার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮ টায় পঞ্চগড় শহরের মিলগেট ও ট্রাক টার্মিনালের মাঝামাঝি এলাকায় ঘটনা ঘটে। আটককৃতরা হলো, জেলা শহরের ডোকরোপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে টিপু সুলতান (৩৫) এবং সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ি গ্রামের রহিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৪)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত সোয়া ৮ টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার এলাকার দুই পান বেপারি খোরশেদ এবং আলতাফ হোসেন স্থানীয় হাটে পান বিক্রির ৮ লাখ টাকা নিয়ে একটি রিক্সায় করে পঞ্চগড় শহরের ট্রাকটার্মিনাল এলাকায় যাচ্ছিল। এ সময় ট্রাক টার্মিলের কাছে মিলগেট এলাকায় ৪টি মটরসাইকেলে করে ৮ জন আরোহী তাদের গতিরোধ করে। তারা বুকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। তাদের চেচামেচিতে ট্রার্মিনাল এলাকার শ্রমিকরা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। তবে একটি মটরসাইকেলসহ (পঞ্চগড় হ ১১-২৬৩৩) দুইজনকে ধরে ফেলে শ্রমিকরা। পরে শতাধীক শ্রমিক তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। নাটোরের নলডাঙ্গা উপজেলার সরদারপাড়া এলাকার পানের বেপারী আলতাফ হোসেন বলেন, আমাদের কাছে প্রায় ৮ লাখ টাকা ছিল। আমরা ট্রাক টামর্নিাল এলাকায় যাচ্ছিলাম। হঠাৎ ৪টি মটরসাইকেলে মোট ৮ জন আমাদের আটকায় এবং আমার বুকে পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। পিস্তলটি নকল নাকি আসল ছিল জানি না। পরে স্থানীয় শ্রমিকরা তাদের ধাওয়া দেয়। এ সময় একটি মটরসাইকেলসহ দুইজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, ছিনতাইয়ের অভিযোগে গণধোলাইয়ের হাত থেকে দুইজনকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং একটি খেলনা (নকল) পিস্তল জব্দ করা হয়। অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com