ProTv Bangla News মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ইয়াসমিন আখতার (২০) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রাববার (১৫ অক্টোবর) সন্ধায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ঘটনাটি ঘটে। নিহত ওই প্রসূতি মা আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবাড়া গ্রামের মো. শিশির আলীর স্ত্রী ইয়াসমিন আখতার। এ ঘটনায় রোগীর স্বজনরা চিকিৎসক এবং কর্তব্যরত ওয়ার্ড বয়দের উপর চড়াও হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় নিহতের স্বামী সিভিল সার্জনকে লিখিতভাবে অভিযোগ করেন। লিখিত অভিযোগে নিহত প্রসূতির স্বামী মো শিশির আলী দাবি করেন, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে গত বৃহষ্পতিবার (১৩ অক্টোবর) আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ইয়াসমিন আখতারের স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু আকশ্মিক ভাবে তার অতিরিক্ত রক্ত ক্ষরণ শুরু হলেও স্বাভাবিক প্রসব হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা রোগীর প্রতি তেমন গুরুত্ব দেননি। গত রোববার রক্তক্ষরণের মাত্রা বেড়ে গেলে নার্স ও চিকিৎসকদের বারবার রোগী দেখার অনুরোধ করা হয়। কিন্তু তারা রোগীর কোন খোঁজ নেয়নি। চিকিৎসা ছাড়াই অবশেষে সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন প্রসূতি মা ইয়াসমিন আখতার। পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. পীতাম্বর রায় বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply