,

পঞ্চগড়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

ProTv Bangla News মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে গত শনিবার জেলা কার্যালয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু হয়েছে। গত শনিবার দলীয় কার্যালয় চত্ত্বরে সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন আনুষ্ঠানিক ভাবে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী দিন পঞ্চগড় পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে সদস্য প্রতি ২০ টাকার বিনিময়ে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিরতণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, সিনিয়র সহ সভাপতি ও সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান, পৌর আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল প্রমূখ। এ সময় বক্তারা স্বাধীনতা বিরোধী শক্তি, জামায়াত ও জঙ্গী সংগঠনের কেউ যেন আওয়ামী লীগের সদস্য হতে না পারে সেদিকে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com