মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ যিনি সিডরম্যান হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তার মৃত্যুটি অস্বাভাবিক বলে প্রশ্ন ওঠছে। দাবী তুলছে মৃত্যুর রহস্য উদঘাটনের। এ দাবীতে পালিত হচ্ছে মানববন্ধন। এ ব্যক্তিটি হলেন সিডরম্যান খ্যাত জয়দেব দত্ত। তার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠ তদন্তের দাবীতে বরগুনার তালতলী উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সিডরম্যান হিসেবে খ্যাতাব পাওয়া জয়দেব দত্ত এর মৃত্যুদেহ গত ৫ আগষ্ট শনিবার বরগুনা জেলার তালতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সিপিসির ওয়্যারলেস অপারেটর এর কক্ষ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। তখন পুলিশের ধারনা ছিলো তিন/চারদিন পূর্বে কক্ষে মৃত্যুাবস্থায় ছিলো তার দেহটি। পুলিশ মৃত্যুদেহটি উদ্ধার করে ময়না তদন্তের মর্গে পাঠিয়েছে। পুলিশ ময়না তদন্তের ডাক্তারী প্রতিবেদন হাতে পায়নি। এদিকে অনেকেই ধারনা করছেন তার র্মত্যুটি রহস্যজনক। তাকে কেউ মেয়ে সেখানে আটকিয়ে রেখেছিল। তার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবী জানিয়ে সর্বোস্তরের মানুষ ১৪ আগস্ট সোমবার সকালে তালতলী শহরের সদর রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
> অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার শতশত মানুষ অংশ নিয়েছেন। তাদের সবাইর দাবী জয়দেব দত্তকে কেউ মেরে কক্ষের ভেতর আটকিয়ে রেখেছে। তার পারিবারিক সূত্রে জানা গেছে তিনি সর্বোশেষ যেদিন অফিসে এসেছেন তখন তিনি সম্পূর্ণভাবে সুস্থ ছিলেন। হঠাৎ মৃত্যুবরন করারমত মত কোনো অসুস্থ তিনি ছিলেন না। যে অবস্তায় তার মৃত্যুদেহ পাওয়া গেছে তাতে কেউই ধারনা করতে পারেন না যে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। সবারই ধারনা তার মৃত্যু রহস্যজনক। এ ব্যাপারে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। সিডরম্যান জয়দেব দত্তের মৃত্যুর রজস্য উদঘাটনের দাবীতে পালিথ মানববন্ধনে সভাপতিত্ব করেছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক জোমাদ্দারের। তার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ রেজবি উল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, উপজেলা বিএনপির আহবায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ, নিহত জয়দেব দত্ত’র স্ত্রী সন্ধারাণী দত্ত। বক্তারা নিহত জয়দেব দত্ত’র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার দাবী করেছেন। পাশাপাশি জয়দেব দত্তের পরিবারের সদস্যদের নিরাপত্তা দেয়ার ও দাবী জানিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বরগুনায় আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- » ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক
- » ট্রলার চাপায় নিহত ১ শিশু
- » প্রশ্নপত্র ফাসের চেষ্টা-কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্র আটক
- » বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি-জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- » পাঁচ লক্ষাধিক টাকা করফাকির মামলায় করদাতা আটক
- » ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে লম্পট কালু আটক
- » অনার্স প্রথম বর্ষে ভর্তি জটিলতা নিয়ে সবাদ সম্মেলন
- » তরুণীর লাশ উদ্ধারে গ্রেফতারকৃত দের কাছ থেকে বের হল চাঞ্চল্যকর তথ্য
- » সাদিক আব্দুল্লাহর জন্মদিন পালন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে










Leave a Reply