মেহেদী হাসান ষ্টাফ রিপোর্টারঃ Pro Tv Bangla News/ পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় আবু আব্দুল্লাহ (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে মঠবাড়িয়ার বলেশ্বর নদের তীরের কচুবাড়িয়া বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ উপজেলার সাপলেজা ইউনিয়নের কঢ়ুবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী মো. ইব্রাহিম মুন্সির ছেলে।হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, সকালে শিশু আবু আব্দুল্লাহ (৩) বসতবাড়ির সম্মূখ কঢ়ুবাড়িয়া বেরবিাধ সড়কে খেলছিল। এ সময় ইট পরিবহনের একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। মূমুর্ষূ অবস্থায় পরিবারের স্বজন ও গ্রামবাসি আশংকাজনক শিশুটিকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে দুপুরে হাসপাতাল হতে শিশুটির লাশ উদ্ধার করে। এদিকে, স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করতে পারলেও পালিয়ে গেছে ট্রলারের চালক মো. ইলিয়াস মিয়া। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির পরিবারের পক্ষ হতে মঠাবাড়িয়া একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বরগুনায় আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- » ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক
- » প্রশ্নপত্র ফাসের চেষ্টা-কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্র আটক
- » বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি-জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- » পাঁচ লক্ষাধিক টাকা করফাকির মামলায় করদাতা আটক
- » ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে লম্পট কালু আটক
- » অনার্স প্রথম বর্ষে ভর্তি জটিলতা নিয়ে সবাদ সম্মেলন
- » তরুণীর লাশ উদ্ধারে গ্রেফতারকৃত দের কাছ থেকে বের হল চাঞ্চল্যকর তথ্য
- » সাদিক আব্দুল্লাহর জন্মদিন পালন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে
- » কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ- আহত ৪










Leave a Reply