,

৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে লম্পট কালু আটক

মেহেদী হাসান ষ্টাফ রিপোর্টারঃ Pro Tv Bangla News/ বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগে লম্পট কালু মিস্ত্রিকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমহনা বাজার সংলগ্ন মরিচবুনিয়া গ্রামে সবাই যখন মসজিদে জুমার নামাজরত ঠিক তখন স্ব-মিল শ্রমিক লম্পট কালু মিস্ত্রী (৬০) তার নাতনির বয়সী একই বাড়ির রফিকুল ইসলাম বাহাদুরের শিশু কন্যা স্থাণীয় নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে(৬) বাড়ির পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে । এসময় ওই শিশুর ডাক চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে লম্পট কালু মিস্ত্রী দৌঁড়ে পালিয়ে যায়। চৌমহনা বাজারে একটি সম্পত্তির বিরোধ নিষ্পত্তির জন্য সেখানে তখন উপস্থিত বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বিষয়টি জানতে পেরে স্থাণীয় লোকজনের সহায়তায় লম্পট কালু মিস্ত্রী আটক করে থানায় নিয়ে আসেন। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান লম্পট কালু মিস্ত্রীকে তাৎক্ষনিক আটক করা হয়েছে। এ ব্যপারে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রক্তক্ষরণের ফলে অসুস্থ ওই শিশুকে চিকিৎসা করানো হবে বলেও তিনি জানান। এদিকে বৃদ্ধ কর্তৃক শিশু ধর্ষনের ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী লম্পট কালু মিস্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com