,

প্রেমের টানে বরগুনা পিটিআই থেকে পালিয়েছে ছাত্রী-শিক্ষক

মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃPROTVBANGLA প্রেম মানেনা ধর্ম বর্ন-প্রেম মানেনা বয়স, প্রেম মানেনা ছাত্রী শিক্ষক-খ্যাতি কিংবা যশ।” উল্লেখিত প্রবাদ বাক্যটি আর একবার প্রমানিত হলো বরগুনা পিটিআইর দুই শিক্ষক ও ছাত্রীর ক্ষেত্রে। এরা দু’জন হলো পিটিআই’র আইসিটি ইনেসটেক্টর তাপস ঘরামী ও শিক্ষার্থী তানিয়া আক্তার। গত ২৬ জুলাই থেকে তারা পিটিআইতে অনুপস্থিত। পিটিআইর ভারপ্রাপ্ত সুপার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তাদের দু’জনের কোন সন্ধান না পেয়ে বরগুনা থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। ইনেসটেক্টর তাপস ঘরামীর বাড়ী ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের শংকর ধবল গ্রামে। সে গত দু’বছর পূর্বে বরগুনা পিটিআইতে পিইডিপি-৩ প্রকল্পের আইসিটি ইনেসটেক্টর হিসেবে যোগদান করে। এরই মধ্যে সে আরো কয়েকবার নারী কেলেংকারীর ঘটনা ঘটিয়েছে। তানিয়া আক্তারের বাড়ী বেতাগী উপজেলায়। সে রাণীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বরগুনা পিটিআইতে ১০১৭-১৮ইং শিক্ষা বর্ষের শিক্ষার্থী তানিয়ার রোল হচ্ছে ৫৩। তার স্বামী মিজানুর রহমান জানান চলে যাওয়ার আগে তানিয়া তার ফোনে ম্যসেজ পাঠিয়ে লিখেছে “আমি চলে যাচ্ছি দুর অজানার কোথাও আমাকে খুজবেনা।” এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোন খোজ পাওয়া যায়নি বলে জানা গেছে।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com