মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ জন্মের পর থেকেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বরগুনার আমতলী উপজেলার যমজ দুই শিশু। প্রতিমাসে রক্ত সঞ্চালনসহ চিকিৎসাসেবা দিতে গিয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছে শিশু দুটির পরিবার। একদিকে টানা-পোড়েনের সংসার, অন্যদিকে দুই সন্তানের চিকিৎসার খরচ। দিন মজুর পরিবারে কোনোটাই চলছেনা ঠিকমত।
> জানা যায়, বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের দিনমজুর দুলাল বেপারীর যমজ চার বছরের দুটি ছেলে সন্তান। জন্মের ১৫ দিনপর থেকেই শিশু দুটির থ্যালাসেমিয়া রোগের লক্ষণ দেখা দেয় । পরে এক বছর পর এ রোগের শনাক্ত করা হয়। এরপর চিকিৎসকের পরামর্শে শিশু দুটিকে প্রতিমাসে কমপক্ষে এক ব্যাগ করে রক্ত সঞ্চালনের খরচ যুগিয়ে আসছেন দুলাল। দীর্ঘদিন ধরে দুই সন্তানের চিকিৎসা চালানোর পর বর্তমানে তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। প্রতিবেশী মো. খাইরুল, বশির ও আনছার আকন জানান, দুলাল ব্যাপারীর যমজ দুটি শিশু নিয়ে অনেক সমস্যা পোহাতে হচ্ছে। শিশু দুটিকে সুস্থ্য রাখার স্বার্থে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিত্তবানদের এগিয়ে আসা উচিত। বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান জানান, ভুক্তভোগী পরিবারটির আবেদনের প্রেক্ষিতে সহায়তা করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বরগুনায় আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- » ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক
- » ট্রলার চাপায় নিহত ১ শিশু
- » প্রশ্নপত্র ফাসের চেষ্টা-কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্র আটক
- » বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি-জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- » পাঁচ লক্ষাধিক টাকা করফাকির মামলায় করদাতা আটক
- » ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে লম্পট কালু আটক
- » অনার্স প্রথম বর্ষে ভর্তি জটিলতা নিয়ে সবাদ সম্মেলন
- » তরুণীর লাশ উদ্ধারে গ্রেফতারকৃত দের কাছ থেকে বের হল চাঞ্চল্যকর তথ্য
- » সাদিক আব্দুল্লাহর জন্মদিন পালন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে










Leave a Reply