,

বরিশাল বিভাগের ৬ জেলায় বাস ধর্মঘট

মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ বাস মালিক সমিতির ডাকে বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮ রুটে বাস ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল চলবে বলে জানা গেছে। সমিতির সভাপতিসহ অন্য নেতাদের ওপর হামলার ঘটনায় এ ধর্মঘট ডাকা হয়। একই সঙ্গে এ ঘটনায় মামলা না নেয়ার প্রতিবাদ এবং সড়কে থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমিতির সমন্বয় পরিষদে এ ধর্মঘট ডাকা হয়। মালিক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান রূপাতলী বাস মালিক সমিতির সম্পাদক কাওসার হোসেন শিপন। তিনি বলেন, মঙ্গলবার সকালে আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ ও চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ ৫ শ্রমিককে কুপিয়ে জখম করা হয়। তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করেন সাধারণ সম্পাদক। এ ঘটনার বিচার এবং আঞ্চলিক মহাসড়ক থেকে সকল প্রকার অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ করা না পর্যন্ত বৃহস্পতিবার সকাল থেকে ৬ জেলার ৩৮টি রুটে অনির্দিষ্ট সময়ের জন্য বাস ধর্মঘট চলবে। অবশ্য এই কর্মসূচির ব্যাপারে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত কোনো ধর্মঘটের ডাক দেয়া হয়নি।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com