,

কলমা ইউপি আওয়ামী লীগের কর্মিসভা

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন আ”লীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল রোববার ইউপির চোরখৈর গ্রামের পুরাতন ইউপি ভবন চত্বরে ইউপি আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি কলমা ইউপির চেয়ারম্যান লুতফর হায়দার রশিদ ময়না। ইউপি আ”লীগ সাধারন সম্পাদক আহসান হাবিব রওশনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউপি আ”লীগ সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, সহ সভাপতি আতাউর রহমান, ইউপি যুবলীগ সভাপতি এনামুল হক রেনু, ইউপি সৈনিকলীগ আহবায়ক ফারুক হোসেন সেন্টু, যুগ্ন আহবায়ক তানভীর,ইউপি মহিলালীগের সাধারন সম্পাদক শাহনাজ পারভীন, আ”লীগ নেতা টিপু, আবু সাঈদ মেম্বার, মোর্শেদুল মোমেনিন রিয়াদ, জাহাঙ্গীর আলম ও ফয়সাল সরকার অমি প্রমুখ। চেয়ারম্যান ময়না নেতাকর্মীদের বলেন আগামী নির্বাচনে কলমা ইউপির কৃতি সন্তান সাংসদ ফারুক চৌধুরীকে দলমত নির্বিশেষে একযোগে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারন সাংসদ কলমা ইউপির গর্ব । আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বলতে পারি সাংসদের নিজ ইউপির লোক আমরা। যত রকম ভেদাভেদ আছে সব কিছু দূর করে এক কাতারে এসে কাজ করার আহবান জানান এবং আ”লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন করার নির্দেশনা আসামাত্রই বাড়ী বাড়ী গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে। বিকালে বঙ্গবন্ধু সৈনিকলীগের কলমা ইউপির ৭নং ওয়ার্ডের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বনগাঁ উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান ময়না । এপ্রতিবেদন লেখা পর্যন্ত সম্মেলন চলছিল । #

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com