আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরে ক্ষমতাসীন আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে গতিশীল, দলীয় কর্মকান্ড জোরদার এবং প্রবীণ-ত্যাগী, নিবেদিতপ্রাণ নেতা ও কর্মীদের সক্রীয় করতে উদ্যোগ নেয়া হলেও নাপিত নির্ভর বগি নেতার কারণে সেই উদ্যোগ সফল হচ্ছে না। তৃণমূলের অভিযোগ, নাপিত নির্ভর বগি নেতার কারণে আওয়ামী লীগ ও সাংসদ ওমর ফারুক চৌধূরীর সব অর্জন উবে যেতে বসেছে। আবার ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হবার মতো গ্রহণযোগ্যতা না থাকলেও তিনিই আওয়ামী লীগের রাজনীতি অনেকটা নিয়ন্ত্রণ করছেন। ফলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। আবার জনবিচ্ছিন্ন ওই বগি নেতার বিভিন্ন বির্তকিত কর্মকান্ডের কারণে অভিমান করে গোদাগাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দিত নেতা আতাউর রহমান, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র জননেতা গোলাম রাব্বানী, কলমা ইউপি আওয়ামী লীগের (সাবেক) সভাপতি সাদেকুন্নবী চৌধূরী বাবু ও মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমূখগণ রাজনীতি থেকে নিজেদের দুরে শরিয়ে রেখেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তানোর পৌর আওয়ামী লীগের এক নেতা বলেন, ইউপি সদস্য হবার যোগ্যতা নাই এমন বগি নেতা যদি নেতৃত্ব দেয় তখন দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের দলে জায়গা হয় না। ফলে বিষয়টি দলের নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলেছে। অথচ প্রায় প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে দলে দলে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করছে। আসলে এরা পূর্বেও আওয়ামী লীগ ছিল না, এখানো নাই ভবিষ্যতেও হবে না, এরা নিজেদের চাকরি ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে কেউ আমার অপকর্ম আড়াল করে মামলা থেকে বাঁচতে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন যেটা আওয়ামী লীগ বুঝতে পারছে না। আর তাই এরা দলে দলে আওয়ামী লীগে যোগদান করার পরেও দলের সাংগঠনিক কর্মকান্ডে কোনো প্রভাব পড়ছে না আওয়ামী লীগের সাংগঠনিক দুরস্থা কাটছে না। ফলে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণের মনে প্রশ্ন উঠেছে প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে শত শত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করছেন আসলে তারা কারা ? আর তাদের যোগদানের উদ্দেশ্যেই বা কি ? বিপুল নেতাকর্মীর যোগদানের পরেও যদি দলের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল না হয় ? তাহলে ডাকঢোল পিটিয়ে তাদের এতো ঘটা করে দলে যোগদান করিয়ে লাভ কি ? বরং তাদের কারণে আওয়ামী লীগ মাথাভারী সংগঠনে পরিনত হচ্ছে বলে মনে করছেন তৃণমূলের নেতা ও কর্মী-সমর্থকগণ। আর এসব নবাগতদের ভিড়ে প্রবীণ, ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা হারিয়ে যাচ্ছে এতে দল সাংগঠনিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষক মহলের অভিমত, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু হাইব্রিড জনবিচ্ছন্ন বগি নেতা গণমাধ্যমে প্রচার পেতে ও দলের হাইকমান্ডের কাছে নিজের অবস্থান জাহির করতেই বিভিন্ন রাজনৈদিক দলের ব্যানারে এলাকার একশ্রেণীর সুবিধাভোগী মতলববাজদের দলে দলে আওয়ামী লীগে যোগদান করাচ্ছে। আর এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য কিছু বখাটে যুবককে মুঠোফোন কিনে দিয়েছেন। আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে নয় নিজেদের মতলব পূরুণের জন্য মতলববাজরা দলে দলে আওয়ামী লীগে ভিড় জমাচ্ছে। রাজনৈতিক দলের পদ-পদবী নাই এসব মতলববাজ যারা আওয়ামী লীগে যোগদান করছে, আবার এদের অনেকেরই জীবনটাই রাজনৈতিক পালা বদলের,আবার কেউ গভীর নলকুপের অপারেটর রক্ষা, আতœীয়-স্বজনদের চাকরি বাগানোর তাগিদে আওয়ামী লীগে যোগদান করছেন। অথচ সাধারণের মধ্যে এসব মতলববাজদের গ্রহণযোগ্যতা কতটুকু, তারা নিজেরাই আওয়ামী লীগে ভোট দিবেন কি না ?, তাদের রাজনৈতিক অবস্থান কি ইত্যাদি বিষয়ে খোজখবর না নিয়ে এভাবে দলে দলে মতলববাজদের আওয়ামী লীগে যোগদান করানোয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ মাথাভারী সংগঠনে পরিণত হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। অনেক মতলববাজ আবার আওয়ামী লীগে যোগদান করেও গোপণে বিকল্প নেতৃত্ব’র সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। কারণ ভবিষ্যতে যেনো খোলস পাল্টাতে তাদের কোনো সমস্যা না হয়। তারা বলছে, এভাবে মতলববাজদের দলে না ভিড়িয়ে বরং দলের অনেক ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মী যারা নানা কারণে মান-অভিমানে দীর্ঘদিন ধরে নিস্ক্রীয় রয়েছে তাদের আবারো সক্রিয় করা হলে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে আরও বেশী লাভবান হবে। আর তা না করা গেলে দেখা যাবে এসব মতলববাজদের ভিড়ে অনেক নেতাকর্মী দেখা গেলেও ভোটের মাঠে উল্টো চিত্র ফুটে উঠবে বলে তুণমূল নেতাকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছে। #
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply