,

তানোরে আমণের ফলন বিপর্যয়

আলিফ হোসেন, তানোর  : রাজশাহীর তানোরে দীর্ঘ প্রায় এক যুগের মধ্যে চলতি মৌসুমে (এবছর) আমণ ধানের ফলনে মারাতœক বিপর্যয় ঘটেছে। আমণের এমন ফলন বিপর্যয়ের ঘটনায় প্রান্তিক, ক্ষুদ্র ও বর্গাচাষিরা আমণ চাষ করে চোখে সর্ষেফুল দেখছে। একদিকে সার-কীটনাশক, সেচ-শ্রমিক ও কৃষি উপকরণের অগ্নি মূল্য অন্যদিকে ফলন বিপর্যয় দুই মিলে সাধারণ কৃষকের চোখেমূখে হতাশার ছাপ ফুটে উঠেছে।
রাজশাহী জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় আমণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০ হাজার ২২৪ হেক্টর। এর মধ্যে পোকা দমণের পদ্ধতিতে পাচির্ং-লগ, লাইন এবং ধনিচা গাছ লাগনো হয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার হেক্টর জমিতে। তানোরে প্রায় সাড়ে ২১ হাজার হেক্টর জমিতে আসণ চাষ হয়েছে। জানা গেছে, তানোরে চলতি মৌসুমে আমণের পুরোপুরি কাটা-মাড়াই শুরু হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফলন হয়েছে অনেক কম। একদিকে আমণ মৌসুমে ঝড়বৃষ্টি, অতিবৃষ্টি, পোকার আক্রমণসহ প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে কৃষি বিভাগের কর্মকর্তাদের (দায়িত্বঅবহেলা) কাছে থেকে সময় মতো প্রয়োজনীয় কৃষি পরামর্শ না পাওয়ার কারণে ফলন বিপর্যয় হয়েছে বলে কৃষকদের অভিমত।
তানোর পৌর এলাকার গাইনপাড়া গ্রামের কৃষক নইমুদ্দিন জানান, প্রতি বিঘায় এবারে মাত্র ১৪ থেকে ১৫ মণ করে ধানের ফলন হয়েছে এর মধ্যে ধান কাটা-মাড়াইয়ের শ্রমিকদের বিঘা প্রতি ৪ মণ করে ধান দেয়ার পরে যা থাকছে তাতে উৎপাদন খরচই উঠবে না। তবে তাঁর আশপাশের জমির ধানের অবস্থা আরো নাজুক বলে তিনি জানান। তানোর পৌর সদরের তানোর গ্রামের কৃষক তসলিম উদ্দীন জানান তাঁর আড়াই বিঘা জমিতে আমন চাষ করে ফলন হয়েছে বিঘা প্রতি মাত্র ১০ থেকে ১১ মণ করে। তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের কৃষক আনারুল ইসলাম জানান,তাঁর শোয়া দুই বিঘা জমিতে মাত্র ৩২ মণ ধান হয়েছে। তানোরের কাঁমারগা ইউপি চেয়ারম্যান মুসলেম উদ্দিন প্রামানিক জানান, তাঁর ইউনিয়ন এলাকায় এবার সব চেয়ে ধানের ফলন কম হয়েছে। তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা জানান, কাঁমারগা ইউপির কৃষকরা আগামিতে বোরো চাষ করতে পারবেন কি না সন্দেহ আছে। কারণ আমনের মারাত্মক ফলন বিপর্যয়ের ক্ষতি কাটিয়ে অনেকের পক্ষেই সম্ভব হবে না। এব্যাপারে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সব জমির ধান মাড়াই না হওয়া পর্যন্ত ফলনের বিষয়ে কিছুই বলা যাবে না । তবে যে আবহাওয়া শুরু হয়েছে তাতে করে জমিতে কাটা ধান ভিজে যাবে এবং কিছুটা ফলন কমতে পারে বলে জানান তিনি।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com