,

তানোরে যুবলীগের বর্ধিতসভা

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার কামারগা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছ । বুধবার বিকালে ইউপি যুবলীগের আয়োজনে ইউপি যুবলীগ সভাপতি তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে চাঐড় বালিকা স্কুল মাঠে সভাটি অনুষ্ঠিত হয় । এতে প্রধান অথিতি হিসেবে সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপজেলা যুবলীগ সভাপতি কলমা ইউপির চেয়ারম্যান লুতফর হায়দার রশিদ ময়না । বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম। ইউপি যুবলীগের সাধারন সম্পাদক নির্মল কুমার দাসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউপি আ”লীগ সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, সাধারন সম্পাদক সুফি কামাল মিন্টু, ছাত্রলীগ নেতা তানভির রেজা, মোর্শেদুল মোমেনি, জাহাঙ্গীর আলম ও ফয়সাল সরকার অমি প্রমুখ। প্রধান অথিতি তার বক্তব্যে বলেন যুবলীগকে আরো গতিশীল হতে হবে। সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে তানোরের কৃতি সন্তান সাংসদ ওমর ফারুক চৌধুরীকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। সে লক্ষ নিয়ে যুবলীগের নেতাকর্মীদের তৈরী হতে হবে। এসময় ৯ ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।#

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com