আলিফ হোসেন, তানোর : রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় কর্মী ও জনবান্ধব নেতা ওমর ফারুক চৌধূরীর বিপরীতে অনেকটা জনবিচ্ছন্ন ব্যারিস্টার আমিনুল হককে ঘিরে সাধারণ মানুষের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ ও জমে উঠেছে আলোচনা-আড্ডা। আওয়ামী লীগ দলীয় সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বিলাস ও প্রচার বিমূখ নেতা এমপি ওমর ফারুক চৌধূরী তার নিজস্ব স্বকীয়তায় এগিয়ে চলেছেন। রাজনীতিতে এমপি ওমর ফারুক চৌধূরী ও ব্যারিস্টার আমিনুলের বিপরিতমূখী অবস্থান সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠছে, পাশপাশি সাধারণ মানুষ এই দুই রাজনৈতিক নেতার পার্থক্য বুঝতে শুরু করেছে। এতে ভোটার ও সাধারণের কাছে আমিনুলের থেকে এমপি ফারুক চৌধূরী পচ্ছন্দ ও জনপ্রিয়তায় অনেক এগিয়ে রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, এমপি ফারুক রাজনৈতিক নেতা হিসেবে দেশের গতানুগতিক রাজনীতিতে অনেকটা বিরল চরিত্রের অধিকারী। যেখানে একশ্রেণীর জনপ্রতিনিধি বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার একশ্রেণীর সাংবাদিক বগলদাবা করে নিজেদের প্রচারে ব্যস্ত সেখানে এমপি ফারুক চৌধূরী এক্ষেত্রে অনেকটা মিয়মান। তিনি প্রচার নয় উন্নয়ন কাজে বিশ্বাসী তিনি নিরবে নিভৃতে নিজস্ব স্বকীয়তায় আপন গতিতে উন্নয়ন কাজ করে চলেছেন। যে কারণে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে বিলাস ও প্রচার বিমূখ এই জনপ্রতিনিধির আকাশচুম্বি জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে। নির্বাচনী এলাকার সাধারণ মানুষের জন্য তার দরজা সব সময় খোলা রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, আমলা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি প্রত্যন্ত নিভৃত পল্লীর একেবারে হতদরিদ্র খেটে খাওয়া মানুষরাও সরাসরি তার সঙ্গে সাক্ষাত করতে পারে অনায়াসে ও প্রকাশ করতে পারেন যে কোনো কথা। সমস্যার সমাধান বা পাওয়া না পাওয়া বড় কথা নয় যে কোনো সমস্যায় নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ছুটে গিয়ে তার কাছে কথা বলতে পারেন আবার তিনিও মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। এসব বিবেচনায় নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মধ্যে কর্মী ও জনবান্ধব নেতা হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। ফলে স্থানীয় সাংসদ (সাবেক) প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধূরী এমপির অকৃত্রিম জনপ্রিয়তার কাছে, সাবেক ডাকমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কৃত্রিম জনপ্রিয়তা উবে যেতে বসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন যতো ঘনিয়ে আসছে ততোই কর্মী ও জনবান্ধব নেতা হিসেবে সাধারণ মানুষের মধ্যে এমপি ফারুকের জনপ্রিয়তা বাড়ছে। বিপরীতে সাবেক ডাকমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক দীর্ঘ প্রায় ৮ বছর রাজনীতির মাঠে তেমন কোনো কর্মসূচি ও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে ব্যর্থ হওয়ায় অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে জনপ্রিয়তা হারাতে বসেছে। এদিকে রাজশাহী-১ নির্বাচনী এলাকায় হঠাৎ করেই নব্য জেএমবির উঙ্খানে ফের সাধারণ মানুষের মধ্যে আলোচনায় উঠে এসেছে ব্যারিস্টার আমিনুল নিজ দলের তৃণমূলের নেতাকর্মীরা তাকে সূখের পায়রা নামে অবহিত করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, রাজশাহী-১ ‘তানোর-গোদাগাড়ী’ সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার আমিনুল হক। একবার পূর্ণ মন্ত্রী ও একবার প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিšত্ত সেনা সমর্থিত গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি আতœগোপণ করেন। আর এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে জঙ্গীবাদে মদদদানসহ ১৩টি মামলা দায়ের হয়। এ সময় তিনি নেতাকর্মীদের বিপদের মূখে রেখে রাতারাতি পালিয়ে বিদেশ গিয়ে আতœগোপণ করেন। আর দীর্ঘদিন আতœগোপণে থাকা অবস্থায় তিনি নেতা ও কর্মী-সমর্থকদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে তিনি ভারতীয় ‘র’-এর এজেন্ট বলে ভারত তাকে বিদেশ পালিয়ে যেতে সহায়তা করে এমন কথা নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মূখে প্রচার হতে থাকে ও সাধারণ মানুষের মধ্যে এখানো প্রচার রয়েছে। এছাড়াও ক্ষমতায় থাকা অবস্থায় তিনি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর আস্থা না রেখে রাজনীতিতে বশংবদ সৃষ্টি করে শীষ মোহাম্মদ ও আব্দুল মজিদ মাস্টারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ঘনিষ্ঠ এই দুই সহরের দিকনির্দেশনায় রাজনীতি করেন। এ সময় সাধারণ মানুষ ও তৃণমূলে নেতাকর্মীদের ওপর আস্থা না রেখে তাকে সন্তুষ্ট করতে রাজনীতির মাঠে একশ্রেণীর বগি নেতা ও রাজনৈতিক পরিচয়ের টাউট-বাটপার বাহারী ব্যানার পোস্টার ও প্যানা দিয়ে তার কৃত্রিম জনপ্রিয়তা সৃষ্টি করে তাকে মুগ্ধ করে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীদের কাছে থেকে দুরে সরিয়ে রাখে। তিনিও সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা বা গুরুত্ব না দিয়ে রাজনীতিতে বশংবদ সৃষ্টি করে ঢাকায় ঠান্ডা ঘরে বসে গরম কফির কাপে চুমুক দিয়ে নেতামূখী বশংবদ নির্ভর রাজনীতিকে প্রাধান্য দেন। এতে সাধারণ মানুষ তো দুরের কথা দলের ইউনিয়ন বা ওযার্ড পর্যায়ের নেতাকর্মীগণ সরাসরি তার সঙ্গে সাক্ষাত করতে পারেননি। রাজনৈতিক হানাহানি, মিথা মামলা মোর্কদমা ও নেতাদের ক্ষমতার দাপটের কারণে সাধারণ মানুতো বটেই নিজ দলের তৃণমূলে অনেক নেতাকর্মীকে রাতের পর রাত পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। আবার তার এসব কর্মকান্ডের প্রতিবাদে ওই সময় বিএনপি নেতা এমরান আলী মোল্লা ও যুবদল নেতা মিজানুর রহমান মিজান তানোরে তাকে একাধিকবার অবাঞ্চিত ঘোষণা করে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথে পথে ব্যারিকেড দিয়েছেন। অপরদিকে বিএনপি ক্ষমতাচ্যুত হবার পর শীষ মোহাম্মদ প্রয়াত ও আব্দুল মজিদ মাস্টার আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করলে তিনি রাজনীতির মাঠে অনেকটা একা হয়ে পড়েন, সঙ্গে সঙ্গে তার কৃত্রিম জনপ্রিয়তাও রাতারাতি ‘উবে’ হারিয়ে যায়। আবার তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক গড়ে না উঠায় রাজনীতিতে তার হারানো গৌরব ফিরিয়ে আনতে তিনি শত চেস্টা করেও বার বার ব্যর্থ হন, হারিয়ে যায় তার কৃত্রিম জনপ্রিয়তা রাজনীতির মাঠে অনেকটা একা হয়ে পড়েন। তার সময়ে সরকারি-বেসরকারি চাকরির জন্য এলাকার সাধারণ মানুষ বাড়ি-ভিটে, জায়গা-জমি বিক্রি করে লাখ লাখ টাকা দিলেও অধিকাংশ মানুষের কপালে চাকরি জোটেনি আবার টাকা ফেরত না পেয়ে ফতুর হয়েছে বলেও নির্বাচনী এলাকায় প্রচার আছে।
অপরদিকে এমপি ফারুক চৌধূরী নেতা নির্ভর রাজনীতিতে বিশ্বাসী নয় তার রাজনীতি শুরু থেকেই পা-ফাটা সাধারণ মানুষ ও তৃণমূল নির্ভর। তিনি রাজনীতিতে বশংবদ সৃষ্টির কোনো সুযোগ দেননি তার রাজনীতি পুরোটায় তৃণমূল ও সাধারণ মানুষমূখী। ফলে তৃণমূল ও সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠে সৃষ্টি হয় অকৃত্রিম জনপ্রিয়তা। অথচ তার নিজ দলের কিছু নেতা অবৈধ সুবিধা আদায় ও বশংবদ সৃষ্টিতে ব্যর্থ হয়ে তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। কিšত্ত নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মধ্যে এমপি ফারুকের অকৃত্রিম জনপ্রিয়তায় বিন্দুমাত্র প্রভাব পড়েনি বরং প্রতিনিয়ত তা আরো গভীর হয়েছে। নির্বাচনী এলাকার এমন কোনো পাড়া-মহল্লা নাই যেখানে এমপি ফারুকের পা পড়েনি বা তিনি এসব এলাকার মানুষের সঙ্গে স্বশরীরে কথা বলেননি। তৃণমূলের এমন কোনো নেতাকর্মী বা সমর্থক নাই যাকে তিনি নাম ধরে চিনেন না। একজন রাজনৈতিক নেতার কতটুকু এলাকামূখী, রাজনৈতিক দূরদর্শীতা ও বিচক্ষণতা থাকলে এমনটা হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত এমপি ফারুক। এখানো নির্বাচনী এলাকার সাধারণ মানুষের জন্য এমপি ফারুকের দরজা খোলা যে কোনো মানুষ যে কোনো সময় তার সঙ্গে সরাসরি সাক্ষাত করে অভাব-অভিযোগের কথা বলতে পারেন, যেটা দেশের গতানুগতিক রাজনীতিতে অনেকটা বিরল। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুলিশের এসআই থেকে শুরু প্রাইমারি স্কুলের দফতরি পদে বিনা পয়সায় অসংখ্য মানুষকে চাকরি দিয়েছেন। এছাড়াও ব্যক্তি উদ্যোগে চাকরি মেলা করে বিনা পয়সার হাজার হাজার বেকারদের চাকরির ব্যবস্থা করেছেন। তার অনুরোধেই বিভিন্ন শিল্পপতিরা তানোরে ব্যক্তি উদ্যোগে হলেও কৃষি ভিত্তিক শিল্প-কারখানা গড়ে তুলেছেন। আবার তিনি হতদরিদ্র মৎস্যজীবীদের জন্য প্রায় দু’কোটি টাকা ব্যয়ে তিনটি মৎস্য অভয়াশ্রম ও একটি কজওয়ে নির্মাণ করেছেন। এছাড়াও তিনি দীর্ঘ আট বছরে এমপিদের সম্মানি ভাতার একটি টাকাও নিজে না নিয়ে সেই টাকা এলাকার হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করে চলেছেন।
সাধারণ মানুষের অভিমত, তারা দুবেলা দুমুঠো ডাল-ভাত খেয়ে কোনো ঝুট ঝামেলা, রাজনৈতিক হানাহানি বা মামলা মোর্কদমায় না পড়ে পরিবারের সঙ্গে নির্বিঘেœ রাত্রিযাপন করতে পারেন এটাই তাদের প্রত্যাশা। আর এমপি ফারুকের নির্বাচনী এলাকায় এটা এখানো বিদ্যমান রয়েছে। তার সময়ে কোনো রাজনৈতিক হানাহানি, পুলিশি হয়রানি, মিথ্যা মামলা বা রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহারের কারণে কোনো সাধরণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি বিরল। এছাড়াও নির্বাচনী এলাকার সব মানুষের সব প্রত্যাশা তিনি হয়তো পূরুণ করতে পারেননি এটা যেমন সত্য, তেমনি আবার তার দ্বারা নির্বাচনী এলাকার একটি মানুষও ক্ষতিগ্রস্ত হয়নি সেটাও সত্য। এসব বিবেচনায় সাধারণ মানুষের মধ্যে এমপি ফারুক চৌধূরীর অকৃত্রিম ও আকাশচুম্বি জনপ্রিয়তা রয়েছে। নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। #
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply