,

রাজশাহী-৩ আসনে তৃণমূলের পচ্ছন্দের শীর্ষে আয়েন

আলিফ হোসেন, তানোর
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ দলীয় সাংসদ আয়েন উদ্দীনকে (এমপি) নিয়েই তৃণমূল ভোট করতে চাই। নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ বহিরাগত নেতৃত্ব মানতে নারাজ তারা এমপি আয়েনকে নিয়ে ভোট করতে চাই। আর প্রধানমন্ত্রীর জনসভায় নির্বাচনী এলাকার সাধারণ মানুষ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই বার্তায় পৌচ্ছে দিতে চাই। তৃণমূল এমপি আয়েসকে সাম্ভব্য প্রার্থী ধরে নিয়ে ইতমধ্যে নির্বাচনী মাঠে জম্পেশ প্রচার-প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। তাঁর বিশাল কর্মী বাহিনী তার যোগ্যতা তুলে ধরে সাধারণে ভোটারদের দৌড়-গোড়ায় গিয়ে প্রচারণা করতে শুরু করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এক সময়ের তুখোড় ছাত্রনেতা, নির্বাচনী এলাকার বাসিন্দা, তরুণ ও মেধাবী নেতৃত্ব গুনে এবং এলাকার উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে এমপি আয়েন উদ্দীন ইতমধ্যে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্ব গুনে তাঁর নির্বাজনী এলাকায় একাধিকবার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী দলীয় কর্মসূচি ও জনসভায় অংশগ্রহণ করেছে। আবারো তাঁর আহবান ও প্রচেষ্টায় আগামি ১৪ সেপ্টেম্বর বৃহ¯প্রতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে আসছেন। একজন এমপির ওপর প্রধানমন্ত্রীর আস্থা না থাকলে সেই এমপির নির্বাচনী এলাকায় সাধারণ তো প্রধানমন্ত্রী আসে না। আর প্রধানমন্ত্রীর আগমণেই এটা স্পস্ট হয়ে উঠেছে এমপি আয়েন আবারো দলীয় মনোনয়ন পাচ্ছেন এটা প্রায় নিশ্চিত। এ ছাড়াও ইতিপূর্বে তাঁর নির্বাচনী এলাকায় একটি বিশাল জনসভায় স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দার মোশারফ হোসেন প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি আয়েনের নাম ঘোষণা করেছেন। এসব বিবেচনায় আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দৌড়ে অন্যদের থেকে এমপি আয়েন অনেকটা এগিয়ে রয়েছেন। আবার এই নির্বাচনী এলাকার স্থানীয় বাসিন্দা হিসেবে তিনি অন্যদের থেকে অনেক বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছেন। আর নির্বাচনী এলাকার সাধারণ মানুষ বহিরাগত কোনো প্রার্থীকে সহচে গ্রহণ করবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার আওয়ামী লীগের তৃণমূলের অভিমত, সাংসদ আয়েন উদ্দীন (এমপি) এখানো আওয়ামী লীগের তৃণমূলে পচ্ছন্দের শীর্ষে রয়েছে তাকে ঘিরে জমে উঠেছে আওয়ামী লীগের তৃণমূলে রাজনীতির মাঠ। এদিকে মনোনয়ন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে সাংসদ আয়েন উদ্দীন এগিয়ে রয়েছে এবং আবারো তাঁর ওপরই ভরসা রাখছে আওয়ামী লীগ, এছাড়াও বহিরাগত কোনো প্রার্থীকে এই এলাকার সাধারণ মানুষ কখনই তাদের নেতা হিসেবে মেনে নিবে না এমন কথা নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি মানুষের মূখে মূখে প্রচার হচ্ছে।
সূত্র জানায়, সম্প্রতি রাজশাহী-৩ আসনের নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দার মোশারফ হোসেন এমপিদের প্রতি আস্থা রাখার পাশপাশি নেতাদের তৃণমূলের সঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন। সভায় সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখানে ফের এমপি আয়েন উদ্দীনকেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী করার ইঙ্গিত দেয়া হয়েছে বলে একটি বিশ¯ত্ত সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। আর ওই জনসভার পর পরই নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে নাটকিয় পরিবর্তন লক্ষ্য করা গেছে। তৃণমূলের অভিমত. এতোদিন যারা এমপি হবার খোয়াব নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করতে মরিয়া ছিল তারা প্রায় রণেভঙ্গ দিয়েছে। আবার এমপি আয়েনের বিকল্প নেতৃত্বের সন্ধানে তৃলমূলের যেসব নেতাকর্মী এদিক-ওদিক ছোটাছুটি করে বস্ত সময় পার করেছে জনসভার পরে তারাও বুঝতে পেরেছেন এখানে এমপি আয়েনের কোনো বিকল্প নাই, তাই তারাও সব মান-অভিমান, ক্ষোভ- অসন্তোষ ভূলে ও দলীয় স্বার্থকে প্রধান্য দিয়ে এমপির প্রতি ঝুকছেন, আবার এমপিও তাদের সাদরে গ্রহণ করছেন। ফলে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন বিরাজমান মতবিরোধ, মানঅভিমান ও ঐক্য প্রশ্নের বরফ গলতে শুরু করেছে। এখন তৃণমূলের নেতাকর্মীরাও এটা বুঝতে সক্ষম হয়েছেন পাওয়া-না পাওয়া নিয়ে তাদের মধ্যে মান-অভিমান থাকবে সেটাই স্বাভাবিক, আবার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে এমপি আয়েনের কোনো বিকল্প নাই এটাও সত্য। এসব বিবেচনায় তৃণমূলের নেতা ও কর্মী-সমর্থকগণ ফের এমপি মূখী হয়েছেন। আর এতেই এমপি আয়েন বিরোধী শিবিরের নেতারা রণেভঙ্গ দিয়েছে ।
জানা গেছে, নবীন, তরুণ ও মেধাবী নেতৃত্ব হিসেবে এমপি আয়েন উদ্দীন নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মধ্যে একটি নিজস্ব অবস্থান গড়ে তোলেছেন। নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূলে ক্ষমতার ভাভাভাগী ও আধিপত্য বিস্তার নিয়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়। কিšত্ত জনসভায় স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে জাতীয় ও দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে, ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে নেতাকর্মীরা ফের ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। এমপি আয়েন উদ্দীনের ওপর ভরসা ও আস্থা রেখেই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নীতিনির্ধারক ও জৈষ্ঠ নেতারা তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ, গণসংযোগ, বর্ধিত এবং কর্মীসভা করে ব্যস্ত সময় পার করছেন। ফলে দীর্ঘদিন পর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকগন আবারও চাঙ্গা হয়েছে উঠেছে। রাজনীতিতে হয়েছে নাটকীয় পরিবর্তন দলীয় শক্তি দিন দিন ক্রমেই জোরদার হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন তাদের দলীয় কর্মকান্ড জোরদার করেছে। ফলে আবারো এমপি আয়েন উদ্দীনকে ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে সৃষ্টি হয়েছে গণজোয়ার। রাজশাহীর মোহনপুর ও পবা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এখন বইছে ঐক্যর হাওয়া। আওয়ামী লীগের ঐক্যের প্রশ্নে নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের বিরাজমান মান-অভিমান, ক্ষোভ-অসন্তোস ও মতবিরোধের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘদিনের বিবাদমান ভিন্ন ধারার নেতাকর্মীরাই এখন ঐক্যের অপরিহার্যতা অনুধাবন করে পরস্পরকে কাছে টানতে শুরু করেছে নেতাকর্মীদের দাবী অতীতের বিভেদ ভুলে দলকে ঐক্য ও ভ্রাতৃত্বের সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হওয়ায় এই অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন ও ফিরেছে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে গণজোয়ার। আবার নবীন, তরুণ, মেধাবী, রাজনৈতিক দূরদর্শীতা সম্পন্ন বিচক্ষন, কর্মী-জনবান্ধব ও রাজনৈতিক নেতা হিসেবে দলমত নির্বিশেষে সব শ্রেণী ও পেশার মানুষের কাছে এখানো সমান সমাদৃত এমপি আয়েন উদ্দীন। এছাড়াও আওয়ামী লীগের যা অর্জন তাতে আবারো আওয়ামী লীগ সরকার গঠন করবেন এটা প্রায় নিশ্চিত, তাহলে বিরোধী মতের প্রার্থীকে কোনো সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন ?। এসব বিবেচনায় আওয়ামী লীগ আবারো তার ওপরই আস্থা রেখেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এব্যাপারে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুস সালাম বলেন, এখানে তরুণ ও মেধাবী নেতৃত্ব হিসেবে এমপি আয়েন উদ্দীনের কোনো বিকল্প নাই এবং আমরা মোহনপুর-পবা উপজেলাবাসি বহিরাগত কোনো নেতৃত্ব মেনে নিবো না।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com