আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী যুবলীগের রাজসীতিতে দীর্ঘদিন পর ফের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে, সাংগঠনিক কর্মকান্ড হয়ে উঠেছে গতিশীল। ঝানা গেছে, স্থানীয় সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধূরীর দিকনির্দেশনায় তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল ও জোরদার করতে ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটির সঙ্গে নিয়মিত উঠান বৈঠক, কর্মী ও বর্ধিতসভা করে ব্যস্ত সময় পার করছে। এসব কর্মসূচি গ্রহণের ফলে যুবলীগের রাজনীতিতে ফের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে নেতা ও কর্মী-সমর্থকগণ হয়ে উঠেছে উজ্জীবিত। এতোদিন যারা নানা মান-অভিমান, ব্যবসা-বাণিজ্য ও নিজ নিজ পেশা নিয়ে ব্যস্ত ছিলেন তারা সব অতীত পিছনে ফেলে আবারো নবউদ্যোমে যুবলীগের দলীয় কর্মসূচিতে অংগ্রহণ করছেন।
অপরদিকে উপজেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকের এসব উদ্যোগ নেয়ার পর তাদের নেতৃত্বে এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধূরীকে আবারো এমপি নির্বাচিত করার প্রত্যয় নিয়ে যুবলীগের নেতা ও কর্মী-সমর্থকগণ ফের াঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। রাজনীতির মাঠে এসব নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তাদের দলীয় কর্মকান্ড জোরদার করায় আওয়ামী যুবলীগে এখন বইছে ঐক্যর হাওয়া। এদিকে গণমানুষের নেতা, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও বর্ষিয়ান রাজনৈতিক নেতা এমপি ওমর ফারুক চৌধূরীকে আবারো এমপি নির্বাচিত করার প্রত্যয় নিয়ে ঐক্যের প্রশ্নে তৃণমুল নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের মান-অভিমান আর ক্ষোভ-অসন্তোসের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘদিনের নেতৃত্ব নিয়ে প্রতিযোগীতা থেকে ফিরে নেতাকর্মীরা এখন ঐক্যের অপরিহার্যতা অনুধাবন করে পরস্পরকে কাছে টানতে শুরু করেছে। এসব নেতাকর্মীদের দাবী অতীতের বিভেদ ভুলে দলকে ঐক্য ও ভ্রাতৃত্বের সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। ঐক্যবদ্ধ হওয়ায় এই অঞ্চলে আওয়ামী যুবলীগের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন এসেছে। যে কারণে দীর্ঘদিন পর আওয়ামী যুবলীগের রাজনীতিতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। তৃণমূলের দাবি নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে প্রতিযোগীতা করতে গিয়ে তাদের হৃদয়ের স্পন্দন (নেতা) এমপি ফারুক চৌধূরীর কোনো ক্ষতি হোক সেটা তাঁরা কখনই মেনে নিতে পারবেন না। আর তাই সকল ভেদাভেদ ভূলে তারা এমপি ফারুক চৌধূরীকে আবারো এমপি নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন।
এদিকে চলতি বছরের ১লা নভেম্বর থেকে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন যুবলীগের নিয়মিত কর্মীসভা, উঠান বৈঠক ও বর্ধিতসভা আয়োজন করায় যুবলীগের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা দিয়েছে, এ মেরুকরণ সব অতীত পিছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার মেরুকরণ। আর উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী যুবলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত বর্ধিতসভা ও কর্মীসভা করে ব্যস্ত সময় পার করেছেন। যা এখনো চলমান রয়েছে। ফলে দীর্ঘদিন পর উপজেলায় আওয়ামী যুবলীগের নেতাকর্মী ও সমর্থকগণ রাজনীতির মাঠে আবারও চাঙ্গা হয়েছে উঠেছে। এ ব্যাপারে তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী যুবলীগের প্রাণ, তারা কখনই কোনো লোভ-লালসার মোহে দল ছেড়ে যায় না। তিনি বলেন, তানোর-গোদাগাড়ীর গণমানুষের নেতা এমপি ওমর ফারুক চৌধূরীকে আবারো এমপি নির্বাচিত করতে যা করনীয় যুবলীগ তা করবে। #
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply