,

সেফটি ট্র্যাংকে পড়ে এক শিশুর মূত্যু দু’শিশু আহত দায় নিবে কে ?

ProTv Bangla: সেফটি ট্র্যাংকে পড়ে এক শিশুর মূত্যু দু’শিশু আহত দায় নিবে কে ?তানোর (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর তানোরে এক ঠিকাদেরর অবহেলায় সেফটি ট্র্যাংকে পড়ে এক শিশু শিক্ষার্থীর মূত্যু ও দুই শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। গতকাল শনিবার কলমা ইউপির বনগাঁ  চকরহমত উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এদিকে   মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। আর এই দুর্ঘটনার  জন্য স্থানীয়রা ঠিকাদার ও স্কুল কর্তৃপক্ষকে দায়ি করেছে। স্থানীয়দের দাবি স্কুল কর্তৃপক্ষ ও ঠিকাদার একটু দায়িত্বশীলতার পরিচয় দিলে এমন ঘটনা ঘটতো না। এ ঘটনায় এলাকাবাসির মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে দাবি উঠেছে স্কুল কর্তৃপক্ষ ও ঠিকাদারকে আইনের আওতায় নিতে আশার।জানা গেছে, তানোরে কলমা ইউনিয়নের বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয়ের সেফটি ট্যাংকিতে পড়ে এক শিশু নিহত ও দু’জন আহত হয়েছে। নিহত ওই শিশু নাম মৌয়তি হেমরম (৬)। সে শালবাড়ী সল্লাপাড়ার গ্রামের বদুরায় হেমরমের মেয়ে। আহত দু’জন হলো একই গ্রামের ডুলু সরেনের ছেলে মিঠুন সরেন (৭) ও জামিন হাসদার মেয়ে সারতী হাসদা (৬)। তারা সকলেই বনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী বলে তাদের পরিবার নিশ্চিত করেছে। এদিকে স্থানীয়রা জানান, এই দুর্ঘটনার দায় স্কুল কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠান কেউ এড়াতে পারে না। তাদের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তারা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, সেফটি ট্র্যাংকির ওপর বালু রাখতে নিষেধ করা হলেও ঠিকাদার তা আমলে নেননি। উপজেলা এলজিইডির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ঠিকাদারের নির্মাণ সামগ্রীর কারণে এমন ঘটনা কাজেই ঠিকাদার দায় এড়াতে পারে না। স্থানীয়রা জানান, বনগাাঁ থেকে চোরখৈর পর্যন্ত পাকা রাস্তার কাজে ব্যবহারের জন্য রাস্তার পাশে বিদ্যালয়ের বাথরুমের সেফটি ট্যাংকির উপর বিপুল পরিমাণ বালি রাখে ঠিকাদার। গতকাল শনিবার দুপুরে স্কুল ছুটি হলে ওই তিন শির্ক্ষাার্থী সেফটি ট্যাংকির উপর রাখা বালির উপর খেলতে থাকে। এ সময় বালির চাপে সেফটি ট্যাংকির ভেঙে তারা ট্যাংকির মধ্যে পড়ে যায়। এ সময় বনগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও গ্রামবাসী তাদের উদ্ধার করেন। তবে ঘটনা স্থলেই শিশু মৌয়তি হেমরম মারা যায়। অপর দুই শিশু মিঠুন ও আরতীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, থানায় ইউডি মামলার প্র¯ত্ততি চলছে। এব্যাপারে তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুনের কাছে জানতে চাইলে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম জানেন না বলে বলে বিষয়টি এড়িয়ে যায়। #তানোর প্রতিনিধিতাং-১১ নভেম্বর ২০১৭মো-০১৭১১-৪১৭৪৬৬

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com