আলিফ হোসেন, তানোর /রাজশাহীর তানোরে উপজেলা ও পৌরসভা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবাষিকী পালন করা হয়েছে। চলতি বছরের ১১ নভেম্বর শনিবার তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার চত্ত্বরে উপজেলা যুবলীগের সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার, তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিব মন্ডল, মুন্ডুমালা পৌর কাউন্সিলর নাহিদ, যুবলীগ নেতা জাহাঙ্গির আলম, ছাত্রলীগ নেতা মোর্সেদুল মোমেনিন রিয়াদ, তানভির রেজা ও ফয়সাল সরকার অমি প্রমূখ।
উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে কর্মী ও জনবান্ধব হতে হবে। তিনি বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধূরীকে যে কোনো মূল্য আবারো এমপি নির্বাচিত করতে হবে। তিনি বলেন, দেশ-জাতি ও নেতার কাছে থেকে আমরা কি পেলাম আর কি পেলাম না সেটা না ভেবে আমরা ডুবলীগের নেতাকর্মীরা দেশ-জাতি, নেতা ও সাধারণ মানুষের জন্য কতটুকু অবদান রাখতে পারলাম সেটা দেখতে হবে এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তিনি বলেন, উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্রিয় ক্ষমতায় আসতে হবে। পরে তিনি যুবলীগের সকল স্তরের সাংগঠনিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply