তানোর (রাজশাহী) প্রতিনিধি / রাজশাহীর তানোরে এক ঠিকাদেরর অবহেলায় কারণে এক শিশুর শিক্ষার্থীর মূত্যু ও দুই শিশু শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। গতকাল শনিবার কলমা ইউপির বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। আর অনাকাঙ্খিত এ ঘটনার জন্য স্থানীয়রা ঠিকাদার ও স্কুল কর্তৃপক্ষকে দায়ি করেছে। তানোরে কলমা ইউনিয়নের বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয়ের সেফটি ট্যাংকিতে পড়ে এক আদিবাসী শিশু নিহত হয়েছে। নিহত ওই শিশু নাম মৌয়তি হেমরম (৬)। সে শালবাড়ী সল্লাপাড়ার গ্রামের বদুরায় হেমরমের মেয়ে। আহত দু’জন হলো একই গ্রামের ডুলু সরেনের ছেলে মিঠুন সরেন (৭) ও জামিন হাসদার মেয়ে সারতী হাসদা (৬)। তারা সকলেই বনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে স্থানীয়রা জানান, এই দুর্ঘটনার দায় স্কুল কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠান কেউ এড়াতে পারে না। তাদের অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তারা জানান।
স্থানীয়রা জানান, বনগাাঁ থেকে চোরখৈর পর্যন্ত পাকা রাস্তার কাজে ব্যবহারের জন্য রাস্তার পাশে বিদ্যালয়ের বাথরুমের সেফটি ট্যাংকির উপর এক ট্রাক বালি রাখে ঠিকাদার। গতকাল শনিবার দুপুরে স্কুল ছুটি হলে ওই তিন শির্ক্ষাার্থী বাথরুমের সেফটি ট্যাংকির উপর রাখা বালির উপর খেলতে থাকে। এ সময় বালির চাপে সেফটি ট্যাংকির ঢাকনা ভেঙে ট্যাংকির মধ্যে তারা পড়ে যায়। এ সময় বনগাঁ উচ্চ বিদ্যালয়ের স্কুল শিক্ষক ও গ্রামবাসী উদ্ধারকালে ঘটনাস্থলেই মৌয়তি হেমরম মারা যায়। অপর দুই শিশু মিঠুন ও আরতীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, থানায় ইউডি মামলার প্র¯ত্ততি চলছে। এব্যাপারে তানোর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুনের কাছে জানতে চাইলে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম জানেন না বলে জানান। #
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply