আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরে স্থানীয় সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধূরীর নেতৃত্বে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ফের তাঁদের দলীয় কার্যক্রম জোরদার করেছে। রাজশাহী-১ ‘তানোর-গোদাগাড়ী’ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিরাজমান কোন্দ্বল ও মতবিরোধ নিরসনে নেয়া হয়েছে নানা কর্মসূচি। আগামি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা থেকে শুরু উপজেলা পর্যায়ে নিয়মিতভাবে কর্মীসভা ও বর্ধিতসভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। ফলে এমপিকে ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে ফের ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও সাংগঠিক কার্যক্রম হয়েছে গতিশীল। এদিকে এসব কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরের ৫ ফেব্ররুয়ারী রোববার তানোর উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানীর সভাপতিত্তে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধূরী। এ ছাড়াও বর্ধিতসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভাসহ সর্বস্থরের সাংগঠনিক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। সম্প্রতি গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী স্মরণকালের সর্ববুহত সমাবেশ প্রমাণ করে এখানো রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগের নেতৃত্বে ওমর ফারুক চৌধূরীর কোনো বিকল্প নাই। তবে নিজ দলের কিছু বির্তকিত ও স্বার্থবাজ নেতা অবৈধ সুবিধা লাভের মতলবে বিভিন্ন বগী আওয়াজ দিলেও এই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে এমপি ফারুকের এখানো আকাশচুম্বি জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও চলতি বছরের ২০ মে শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। সভায় এমপিদের তৃণমূলের সঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই বিশেষ বর্ধিতসভায় সব জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনাে অবসান ঘটিয়ে রাজশাহী-১ ‘তানোর-গোদাগাড়ী’ সংসদীয় আসনে ফের এমপি ফারুক চৌধূরীকেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী করার ইঙ্গিত দেয়া হয়েছে বলে বৈঠকের একাধিক সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। এছাড়াও রাজশাহীর হরিয়ান চিনিকল মাঠে দলের সভপাতি এবং প্রধানম্ত্রী শেখ হাসিনার আগমণে আওয়ামী লীগের স্বরণকালের সর্ববৃহত জনসভার সফল আয়োজন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রাজশাহী সফরের পর পরই রাজশাহী আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাপক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
অপরদিকে তানোর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার শুরুতেই তৃণমূল নেতাকর্মীরা নেতৃত্বের দ্বন্দ্ব, পাওয়া না পাওয়া নিয়ে অভিমান-অভিযোগ ও অবমূল্যায়নের অভিযোগ তুলে কড়া সমালোচনা করেন। তবে একটি জায়গায় সকল নেতাকর্মীর অভিন্ন মত প্রকাশ করেনে আর তা হলো আগামি নির্বাচনে দলীয় প্রতিক নৌকার প্রার্থীকে বিজয়ী করার। নেতাকর্মীরা বলেন, জাতীর জনক ও স্বাধীনতার স্থúত্তি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দল করি। দলে নেতৃত্ব নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিšত্ত এক জায়গায় আমরা সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ তা হলো ফের ওমর ফারুক চৌধূরীকে নৌকা প্রতিকের প্রার্থী করে তাকে বিজয়ী করতে কাজ করা। তারা বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়ন অব্যাহত, সাধারণ মানুষের জীবন-মানের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ সময় প্রধান অতিথি সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আগামিতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলার কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য ওমর ফারুক চৌধূরী বলেন, তৃণমুল নেতাকর্মী আপনারাই আওয়ামী লীগের প্রাণ, কেননা শত ঝড়-ঝাপটে সামলে নিয়ে আপনার নৌকায় থাকেন কখনো নৌকা ছেড়ে চলে যান না। তিনি বলেন, আপনারা সাধারণ মানুষকে বোঝান তাদের সামনে দুটি পথ রয়েছে একটি মালেশিয়া-সিঙ্গাপুর অপরটি পাকিস্থান-আফগানিস্থান। কারণ জননেত্রী শেখ হাসিনার সরকার রাস্ট্র ক্ষমতায় থাকলে দেশ মালেশিয়া-সিঙ্গাপুরের মতো দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে। আর জঙ্গিবাদ ও সন্ত্রাসের মদদদাতা জামায়াত-বিএনপি রাস্ট্রিয় ক্ষমতায় গেলে তারা জঙ্গি ও সন্ত্রাসিদের আশ্রয়-পশ্রয় দিয়ে দেশকে পাকিস্থান-আফগানিস্থানের মতো সন্ত্রাসী রাস্ট্রে পরিণত করবে। তিনি বলেন, দেশের মানুষ এখানো বাঙলা ভাইয়ের নির্মম নির্যাতনের কথা ভুলে যায়নি। তিনি উপস্থিত নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কোন বিকল্প নেই। তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অস্থিত্ব রক্ষায় যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রয়োজন: তেমনি বাংলাদেশের উন্নয়ন, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের ধারক-বাহক আওয়ামী লীগকেও ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় আওয়ামী লীগের পক্ষে তাঁর রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছা ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি বলেন, আওয়ামী লীগ হলো আধূনিক, অসাম্প্রদায়িক, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আওয়ামী লীগকে আগামীতেও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ভাত ও ভোটের অধিকার রক্ষায় গণতন্ত্রের মানসকণ্যা ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নিজেদের মধ্যকার সকল মতবিরোধ, মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে আপনারা ঐক্যবদ্ধ হলে আগামীতে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও বেগবান করা হবে এবং আবারো আওয়ামী লীগ সরকার গঠন করবে ইনশাল্লাহ।
অপরদিকে এসব বর্ধিতসভার পর এমপি ফারুক চৌধূরীরর নেতৃত্বে তানোর-গোদাগাড়ী আওয়ামী লীগে প্রাণচাঞ্চল্য ও নাটকীয় পরিবর্তন ফিরে এসেছে। তানোর-গোদাগাড়ী আওয়ামী লীগ তাদের দলীয় কার্যক্রম জোরদার করেছে। এতদিন যেসব নেতাকর্মী ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কারণে নিজেদের রাজনীতি থেকে দুরে সরিয়ে রেখেছিলেন তারা আবারও রাজনীতিতে সক্রীয় হয়ে নবউদ্দ্যোমে দলের সকল কার্যক্রমে অংশগ্রহণ করছেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের পর আওয়ামী লীগের তেমন কার্যক্রম ছিল না। কিšত্ত বর্ধিতসভা অনুষ্ঠানের পর সে চিত্র রাতারাতি পাল্টে গেছে। দীর্ঘদিন পর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমপি ফারুক চৌধূরীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনরায় সংগঠিত ও ঐক্যব্ধ হয়ে রাজনৈতিক কর্মসূচি জোরদার করেছে। এ ব্যাপারে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমপি ওমর ফারুক চৌধূরীরর নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে নাটকিয় পরিবর্তন এসেছে। তিনি বলেন, সাংসদ ওমর ফারুক চৌধূরী বলিষ্ঠ নেতৃত্বে আগামীতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে এলাকায় সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে আরো শক্তিশালি ও সু-প্রতিষ্ঠিত করা হয়েছে এবং আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে তারা আশাবাদী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ : ভূমিমন্ত্রীর সংবাদ বর্জনের ঘোষণা
- » তানোরে একটি পরিবার খোলা আকাশের নিচে দায় নিবে কে ?
- » তানোরে আলু চাষের ধূম
- » স্বর্ণ ব্যবসায়ী যখন ভূমিদূস্যু
- » রাজশাহী অঞ্চলে জঙ্গি উঙ্খান অভিযোগের তীর সাবেক মন্ত্রীর দিকে ?
- » প্রতিপক্ষকে ফাঁসাতে !
- » তানোর বিএমডিএ’র ইঁদুর-বেড়াল খেলা
- » ব্যারিস্টারের গলার কাঁটা শাহিন
- » তানোরে ময়না ক্যাবল নেওয়ার্কের উদ্বোধন
- » তানোরে সাঁওতাল পল্লীতে বিনামূল্য স্যানেটিশন সামগ্রী বিতরণ










Leave a Reply