,

পঞ্চগড়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ পঞ্চগড়ের র‌্যালী, হাত ধোয়ার কৌশল শেখানো এবং আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে ওসাপ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় র‌্যালীটি জেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলীম খান ওয়ারেশী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোকারম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোমিনুল ইসলাম, কম্পিউটার অপারেটর মোঃ দবিরুল ইসলাম, সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট এর জেলা হাইজিন অফিসার মোঃ মামুন মাসুদ করিম। এসময় সাংবাদিক, শিক্ষক, শিক্ষাথী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share

এ বিভাগের অন্যান্য সংবাদ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  • উপদেষ্টাঃ-   মো: হুমায়ন কবির (বাংলা লেকচারার)
  • চেয়ারম্যান :- প্রিয়া জামান সীমা
  • ব্যাবস্থাপনা পরিচালক :- জহিরুল হক ( জহির)
  • সম্পাদক ও প্রকাশক –  সাজ্জাদুর রহমান (মিলন)

 

বার্তা ও বানিজ্যিক কার্যালয় : কোপারেটিভ মার্কেট ২তলা /

মিরপুর-১ ঢাকা-১২১৬,বাংলাদেশ।

মোবাইল : ০১৭৬৭৪১৪৭৯৯,০১৭১০০৪৭৭৭৩.

Email – www.protvbangla@gmail.com

           www.protvmediabd@gmail.com

               

Design & Developed BY zahidit.com