মোঃ লিহাজ উদ্দীন মানিক, প্রতিনিধি, পঞ্চগড় ঃ তেঁতুলিয়ায় কার্যাদেশ পাওয়ার ১৪ মাসেও শেষ হয়নি জিসি সড়ক উন্নয়ন নির্মাণের কাজ। এলজিইডি’র তদারকীর অভাবে ঠিকাদারের গাফিলতি। জনসাধারণের চলাচলে সীমাহীন দুভোর্গ। জানা যায় বিলুপ্ত ছিটমহলসমূহের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড়-বাংলাবান্ধা আরএন্ডএইচ (দরগাসিং) থেকে শালবাহান জিসি সড়ক পাকা করনের জন্য ২০১৬-১৭ অর্থ বছরে ৮২ লক্ষ ৬৬ হাজার ৭শত ৬৭ টাকায় প্রকল্প বরাদ্দ হয়। ওই অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ‘‘শালবাহান কৈমারি পাকা রাস্তা হতে মুনিগজ আইনুলের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা পাকা করণের’’ দরপত্র আহবান করেন। উক্ত দরপত্র অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান কে হাসান এন্টারপ্রাইজ বরাদ্দ পান। দরপত্রের সিডিউল অনুযায়ী গত ০২/০৮/১৬ খ্রি. থেকে কাজ শুরু করে ২৪/০৭/১৭ খ্রিঃ মধ্যে নির্মাণ কাজের সমাপ্তি করার কথা। গত ১৪ নভেম্বর স্থানীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধান কাজে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কার্যাদেশ পাওয়ার পর কে হাসান এন্টারপ্রাইজ গত বছরের ১ নভেম্বর রাস্তাটির বক্স কাটা শুরু করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান নামমাত্র বক্সে বালু ফেলে রাস্তার নির্মাণ কাজ বন্ধ রাখেন। সেই বালু উপর দিয়েই জনগণ তথা যানবাহনের চলাচল করতে হয়। উপজেলার সর্ববৃহত বানিজ্যিক প্রাণ কেন্দ্র শালবাহান বাজারে কৃষকরা কৃষিপণ্য ক্রয়-বিক্রয় করে থাকে। আর সেই বাজারে যাতায়াতের জন্য সড়কটি খুবই গুরুত্বপুর্ন। সাধারণ পথচারীরা, বাইসাইকেল, মটরসাইকেল আরোহী সহ অন্যান্য যানবাহন চলাচলের অনুপোযুগী হয়ে পড়েছে। উক্ত রাস্তা দিয়ে পায়ে হেঁটে ছাড়া চলাচলের কোন উপায় নাই। ইতোমধ্যে কার্যাদেশের মেয়াদ শেষ হওয়ায় কর্তৃপক্ষকে ম্যানেজ করে নি¤œমানের ইট দিয়ে কাজ শুরু করলে এলাকাবাসী কাজটি বন্ধ করেন। এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান সিডিউল অনুযায়ী যে ইট ও বালু ব্যবহার না করায় উপজেলা প্রকৌশলী শামীন শারার ফুয়াদ সহ স্থানীয় ইউ’পি চেয়ারম্যানকে মুখিক অভিযোগ করেন। এতেও কোন কাজ না হওয়ায় পরবর্তীতে জেলা নির্বাহী প্রকৌশলী, পঞ্চগড় বরাবরে লিখিত অভিযোগ করেন। মুক্তিযোদ্ধার সন্তান জাহাংগীর আলম বলেন- এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী রাস্তা পাকা করার। সেই সুবাদে দীর্ঘদিন পরে কাজের ট্রেন্ডার হলেও মাটি কেটে ও বালু ফেলে ঠিকার পালিয়ে যায়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর নি¤œমানের ইটের খোয়া দিয়ে কাজ শুরুর চেষ্টা করলে এলাকাবাসী কাজটি বন্ধ করে দিয়েছে।
এ ব্যাপারে গত মঙ্গলবার সন্ধ্যায় কে হাসান এন্টারপ্রাইজ সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী কামরুল হাসান কামু এর সংগে মুঠোফোনে কথা বললে, মোটরসাইকেল থেকে নেমে কথা বলতে চাইলেও এরিপোর্ট লিখা পর্যন্ত কথা বলেনি। উপজেলা প্রকৌশলী শামীন শারার ফুয়াদ এর সংগে মুঠোফোনে জানতে চাইলে বলেন-এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারকে নি¤œমানের মালামাল সরায়ে সিডিউল অনুযায়ী কাজ করার কথা বলা হয়েছে। আমাদের সার্বক্ষনিক তদারকি চলছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানিউল ফেরদৌস বলেন-এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিনেও সড়টির নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় বিষয়টি উপজেলা ও জেলায় মাসিক সমন্বয় সভায় আলোচনা করেছি। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় বিষয়টি পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলীকে বলেছেন। এখন কি অবস্থা এলজিইডি কর্তৃপক্ষ ভাল জানেন। এলাকাবাসী রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য এবং সড়ক ও সেতু উন্নয়ন মন্ত্রণালয়ের আশু দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বোদায় ১ মেয়র সহ ৯ জনের মনোনয়ন বাতিল
- » বোদায় গৃহবধূর রহস্য জনক মৃত্যু, আটক ১
- » বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল
- » বোদায় নৌকা প্রতিক পেলেন এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা
- » বোদায় ধানের শীষ প্রতীক হকিকুল ইসলাম পাওয়ায় ভোটারা স্বতন্ত্র প্রার্থীদের হিসেব নিকেশ করছে
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » বেগম জিয়ার মিশন এবার রংপুর
- » ভুরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় যুবলীগ নেতার মৃত্যু
- » ৭মার্চ ভাষণে ইউনেষ্কো স্বীকৃতি পাওয়ায় পঞ্চগড়ে আনন্দ শোভাযাত্রা
- » অযতœ অবহেলায় বোদার ঢাপঢুপ বধ্যভূমি স্বাধীনতার ৪৬ বছরে অনেকে বেঁচে আছে শরীরের ক্ষত চিহৃ নিয়ে ঢাপঢুপ বধ্যভূমির হত্যাযজ্ঞ আজও মানুষকে শিউরিত করে










Leave a Reply